ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়েমেন উপকূলে আমিরাতের জাহাজ ছিনতাই জলদস্যুদের নয়ারের দাম্পত্য জীবন নিয়ে জল্পনা, স্ত্রীর রহস্যময় পোস্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পিএসসিআরএসের যাত্রা শুরু মিথ্যাকে সব পাপের জননী বলা হয়; মিথ্যাবাদীকে আল্লাহও ঘৃণা করেন সিংড়ায় সাশ্রয়ী চুলা আবিষ্কার, গ্যাস-বিদ্যুৎ ছাড়াই রান্না! ফুলবাড়ীতে মাঠে বাঁধাকপি ৫-৭ টাকা, বাজারে ২০-২৫ ​রাণীনগরে অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিবাদসভা মুনাফা খোরেরা ফুলবাড়ীর কয়লা আর মুনাফা ছাড়া অন্য কিছুই দেখতে পায় না- অধ্যাপক আনু মুহাম্মদ তানোরে জমি জবরদখলের অভিযোগ লালপুরে গ্রামীণ ব্যাংকের সুধী সমাবেশ অনুষ্ঠিত হরিপুরে রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে শীতকালীন হাইব্রিড টমেটোর ভালো দাম না পেয়ে কৃষকরা হতাশ রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আলোচনা সভা রাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধার শিবগঞ্জে সোয় ৬ কোটি টাকার হেরোইন উদ্ধার চট্টগ্রামে নারীর পেটের ভেতর থেকে ইয়াবা উদ্ধার! আটক ২ রাকসু নির্বাচনের তফসিলের দাবিতে ১২ দিন ধরে শিক্ষার্থীদের অবস্থান, অসুস্থ একজন হাসপাতালে মোহনপুরে ইউপি নির্বাচন ঘিরে মাঠ গোছাতে বিএনপির আলোচনা সভা মোহনপুরে রবি মৌসুমে সার সরবরাহ নিশ্চিত করতে মতবিনিময় সভা নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শীতকালীন হাইব্রিড টমেটোর ভালো দাম না পেয়ে কৃষকরা হতাশ

  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১১:১১:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১১:১১:৩৩ অপরাহ্ন
শীতকালীন হাইব্রিড টমেটোর ভালো দাম না পেয়ে কৃষকরা হতাশ শীতকালীন হাইব্রিড টমেটোর ভালো দাম না পেয়ে কৃষকরা হতাশ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  টমেটো খ্যাত গোদাগাড়ীতে জমি থেকে উঠতে শুরু করেছে উন্নত ও আগাম জাতের শীতকালীন হাইব্রীড টমেটো। কিন্তু বাজারে ব্যাপক চাহিদা থাকা সত্বেও টমেটোর ভাল দাম না পেয়ে হতাশায় ভুগছেন কৃষকরা। বর্তমানে মণপ্রতি কাঁচা টমেটো এক হাজার ২শ’ টাকা দরে পাইকারী বিক্রি হচ্ছে।

বরেন্দ্র অঞ্চলর এই উপজেলা টমেটো চাষের জন্য পরিচিত এবং এখানকার কৃষকরা স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে এই টমেটো সরবরাহ করেন।

এ বছর বরেন্দ্র অঞ্চলে ৬ জাতের টমেটো চাষ হয়েছে। এরমধ্যে তিন জাতের আবাদ বেশি। রাজশাহী জেলায় তিন ভাগের দুই ভাগেরও বেশি টমেটো উৎপাদন হয় গোদাগাড়ী উপজেলায়। স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হয় দেশের বিভিন্ন অঞ্চলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে গোদাগাড়ী উপজেলায় দুই হাজার ৮২০ হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে। প্রতি হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৬ মেট্রিকটন। গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী মহল্লার টমেটো চাষী জিয়া জানান, টমেটো চাষের প্রথম দিকে ভালোই দাম পাওয়া যায় শেষের দিকে দাম অনেক কমে যায়। তিনি জানান, টমেটো ব্যবসায়ীরা মূলত বাইরের দেশের বিভিন্ন জেলা থেকে এসে তারা ব্যাবসা করেন। এরপরে বিভিন্ন এলাকা ঘুরে টমেটো কিনে ট্রাকে ভর্তি করে নিয়ে যায়। সঙ্গে স্থানীয় ব্যবসায়ীরাও থাকে।তবে এবার শুরু থেকেই টমেটোর দাম কম।

উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ জানান, গত বছর প্রায় ১৫০ কোটি টাকার টমেটো বিক্রি হয়েছে। এছাড়া পরিবহন ও শ্রমিক মিলে আরো ২৫ কোটি টাকার লেনদেন হয়। টমেটো কেনাবেচাকে কেন্দ্র করে সবমিলে ২০০ কোটি টাকার লেনদেন হয় প্রতিবছর। তিনি আরো জানান, টমেটো উৎপাদন মৌসুম সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত (চার মাস) ধরা হয়। এই অঞ্চলে টমেটো দু’বারে চাষ হয়। এরমধ্যে মাচায় গ্রীষ্মকালিন টমেটো আগে উঠে। এই টমেটোর দাম বেশী পান চাষীরা। যা বাজারে বিক্রি হয় ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। শীতকালীন টমেটো শুরুতে বিক্রি হয় ৮০ টাকা কেজি দরে। মৌসুমের শেষের দিকে বিক্রি হয় সর্বনিম্ন ৫ থেকে ১০ টাকায়।

এদিকে উপজেলার বেজড়া এলাকার টমেটো চাষী আবুল হোসেন জানান, টমেটোর গাছে যে সময় ফুল ফল আসার কথা ছিল। ঠিক সে সময়ই গত সপ্তাহের টানা তিন দিনের বৃষ্টির কারণে ফুল নষ্ট হয়েছে গাছের পাতা কোঁকড়ানো রোগের আক্রমণ দেখা দেয় কিছু গাছ উপড়ে ফেলতে হবে। ফলে জমিতে এবার উৎপাদন কম হবে।

কৃষকরা জানান, পচনশীলতা ও সংরক্ষণের অভাবে টমেটো বেশিদিন রাখা যায় না, আর কোল্ড স্টোরেজ না থাকায় দ্রুত বিক্রি করতে হয়। তারা বলেন, সরাসরি বড় বাজারে নেওয়ার সুযোগ বা পুঁজির অভাবে অনেক কৃষক স্থানীয় পর্যায়ে কম দামে পাইকারের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছে, অথচ খুচরা বাজারে দাম বেশি থাকে।

ব্যাবসায়ী সুমন বলেন, প্রতি বছর টমেটোর ভরা মৌসুম ভারতীয় টমেটো আমদানি করা হয়। চলিত মৌসুমেও ভারত থেকে টমেটো আমদানি করা টমেটো বাজারে দেখা যাচ্ছে। আমদানি বন্ধ না হলে টমেটো ব্যবসায়ী ও চাষীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।

জানতে চাইলে শরিয়তপুর থেকে গোদাগাড়ীতে টমেটো কিনতে আসা রুবেল নামের এক পাইকারী ক্রেতা বলেন, এবারের মৌসুমটাই খারাপ। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে পাকা টমেটোর দাম কম থাকায় বেশি দামে কাঁচা টমেটো কিনলে সেগুলো পাকিয়ে লোকসানে পড়তে হবে। কারণ হিসেবে তিনি বলেন, ভারতীয় টমেটো আমদানী বন্ধ না হওয়া পর্যন্ত টমেটোর দর কম থাকবে। এ কারণে টমেটোর দাম কমে গেছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী

​ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী