ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে মা-মেয়ের ওপর কিশোর গ্যাংয়ের হামলা বিয়ের দাবিতে চারদিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন পরকীয়া সম্পর্কের পরিণতি হত্যা, ভারতে পালানোর আগেই ধরা বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে একমাত্র শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড়

রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে এক ব্যক্তি নিহত

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০২:০২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০২:০২:০৪ অপরাহ্ন
রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে এক ব্যক্তি নিহত প্রতিকী ছবি
রাজধানীর চকবাজারে বুয়েটের সামনে বকসী বাজার মোড়ে রাস্তা পারাপারের সময় দুই বাসের মাঝে চাপা পড়ে জহিরুল হক (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জহিরুল পাবনার ঈশ্বরদী উপজেলার বাবু পাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তার দুই ছেলের মধ্যে ছোট ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে।

নিহতের বোন সিনথিয়া আক্তার জানান, আমার ভাইয়ের ছোট ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে। গতকাল রাতের দিকে ছেলেকে ঢাকা মেডিকেলে দেখতে আসার পথে বুয়েট ও বকশীবাজারের মাঝামাঝি রাস্তা পারাপারের সময় দুই বাসের মধ্যে চাপায় গুরুতর আহত হন আমার ভাই জহিরুল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জহিরুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড