ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে মোশারফ হোসেন সরকারের জানাজা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ বোতল মাদকসহ নারী গ্রেপ্তার রাজশাহীতে নিষিদ্ধ সংগঠের নেতা-কর্মী, মাদক কারবারী সহ গ্রেফতার ৩৫ ​ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী নগরীর খড়খড়ি পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রলবোমা হামলা জয় বাংলা, স্লোগানের অভিযোগে গোদাগাড়ীতে দুই যুবক গ্রেপ্তার, পরিবারের দাবি, জুলাই যোদ্ধা দ্রুত পদ্মা ব্যারেজ বাস্তবায়নের দাবি উত্তরাঞ্চলের বিশেষজ্ঞদের রাজশাহীতে সবার জন্য বাংলাদেশ-এর জেলা আহ্বায়ক কমিটি গঠন প্রাণিসম্পদ জাতীয় সম্পদ, উন্নয়নে সবাইকে দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী রাজশাহীতে তাফসির মাহফিল ঘিরে ৬৫ নারী আটক মরহুম আশরাফ আলীর রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিলে ভূমিমন্ত্রী রাজশাহীতে মতিহার থানা দক্ষিণ ছাত্রদলের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২ রাজশাহীতে মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন দিলেন, রাসিক প্রশাসক নাটোরে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার উল্লাপাড়ায় অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, ফরিদপুরে ভিকটিম উদ্ধার ‘শাহরুখের পরিবার আমার নিজের পরিবারের মতো’, আরিয়ানকে নিয়ে কী বললেন ‘প্রেমিকা’ লারিসা? শহীদ কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, অভিনেত্রী আদিতি বললেন স্বস্তি পেয়েছিলাম আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী

রাজশাহীতে নিষিদ্ধ সংগঠের নেতা-কর্মী, মাদক কারবারী সহ গ্রেফতার ৩৫

  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৯:১২:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৯:১২:৩৬ অপরাহ্ন
রাজশাহীতে নিষিদ্ধ সংগঠের নেতা-কর্মী, মাদক কারবারী সহ গ্রেফতার ৩৫ রাজশাহীতে নিষিদ্ধ সংগঠের নেতা-কর্মী, মাদক কারবারী সহ গ্রেফতার ৩৫
রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে মাদক কারবারী, ওয়ারেন্টভুক্ত আসামি, নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত চারজন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চারজন, নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল ও বিষ্ফোরক আইনে ৪জন এবং অন্যান্য মামলায় ১৮ জন রয়েছেন। এ ছাড়া পৃথক মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ খড়খড়ি বাইপাস মোড় থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একলাছ আলী (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এর আগে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড় থেকে ১০পিস ইয়াবাসহ জিয়ারুল ইসলাম (২৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, শুক্রবার রাতে কর্ণহার থানার বেজুড়া এলাকা থেকে ৫৫ গ্রাম গাঁজা সহ গাজলুর রহমান (৪৪) ও আজিজুল ওরফে আইদুলকে (৫৪) গ্রেপ্তার করা হয়। 

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে দায়ের করা পৃথক মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে নগরীর রাজপাড়া, বোয়ালিয়া ও চন্দ্রিমা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, রাজপাড়া থানার নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি জীবনক (২৫), বোয়ালিয়া থানার নাশকতার মামলা আসামী আমিরুল হোসেন ওরফে জুয়েল (৫৩), মহিউদ্দিন শেখ ওরফে মহিন (৩৩) ও  শনিবার চন্দ্রিমা থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সালাউদ্দিন ওরফে শামীম (৪১)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী

​ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী