প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত সম্পদ নয়, এটি জাতীয় সম্পদ। এ সম্পদের যথাযথ পরিচর্যা, সংরক্ষণ ও উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কৃষিভিত্তিক অঞ্চল হিসেবে রাজশাহীতে প্রাণিসম্পদ খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী বাংলাদেশ শিশু একাডেমি চত্বরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও প্রদর্শনী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একসময় গবাদিপশু ও মাংসের চাহিদা পূরণে নানা সীমাবদ্ধতা থাকলেও বর্তমানে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা খামারগুলো দেশের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে নারী উদ্যোক্তারা হাঁস-মুরগি ও গবাদিপশু পালনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।
তিনি বলেন, প্রাণীর প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ মানুষের মানবিক মূল্যবোধ গড়ে তোলে। গবাদিপশু ও পাখির যত্ন নেওয়ার পাশাপাশি শিশুদেরও প্রাণীর প্রতি সহানুভূতিশীল করে গড়ে তুলতে হবে।
রাজশাহীর ঐতিহ্যবাহী সিটি হাটের প্রসঙ্গ তুলে ভূমিমন্ত্রী বলেন, প্রতি সপ্তাহে এ হাটে বিপুলসংখ্যক গবাদিপশু কেনাবেচা হয় এবং এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পশু সরবরাহ করা হচ্ছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়নে রাজশাহীতে বৃহৎ পরিসরে আধুনিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব উপস্থাপনের আশ্বাস দেন তিনি।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে. এম. মোজাফফর হোসেনসহ প্রশাসন, পুলিশ ও প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে সিএন্ডবি মোড় থেকে র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী।
অনুষ্ঠানে রাজশাহীর সেরা ১০ খামারি উদ্যোক্তাকে মেডেল, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে তিনি প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মোঃ মাসুদ রানা রাব্বানী :