শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। একাধিক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। তবে সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। এ বার খান পরিবারের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজ়িলীয় মডেল ও অভিনেত্রী লারিসা বোনেসি। তিনি জানান, শাহরুখ ও গোটা খান পরিবার তাঁর কাছে নিজের পরিবারের মতোই। শুধু তা-ই নয়, আরিয়ানের প্রশংসাতেও পঞ্চমুখ তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে লারিসা বলেন, “খান পরিবার আমার কাছে নিজের পরিবারের মতো। জীবনে তাঁরা যা অর্জন করেছেন, তার জন্য তাঁদের শ্রদ্ধা করি। মানুষ হিসাবেও তাঁদের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। তাঁদের সমর্থন আমার কাছে অনেকখানি। বন্ধুত্ব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।’’
শাহরুখের প্রতিও মুগ্ধতা গোপন করেননি লারিসা। অভিনেতাকে ‘কিংবদন্তি’ বলে উল্লেখ করে তাঁর বক্তব্য, ‘‘উনিই কিং। উনি কিংবদন্তি। চিরকাল এক নম্বরে থাকবেন। ওঁর কাছ থেকে শেখার অনেক কিছু রয়েছে। শুধু খ্যাতি বা সাফল্য নয়, কী ভাবে সেই জায়গায় পৌঁছেছেন, সেটাও শেখার মতো।’’
আরিয়ানের প্রশংসা করতেও পিছপা হননি লারিসা। শাহরুখের ছেলে হওয়ার সুবাদে আরিয়ানের জীবনে সুযোগসুবিধার অভাব নেই, এমন ধারণা অনেকেরই। তবে লারিসার মতে, নিজের ভবিষ্যৎ তৈরি করতে যথেষ্ট পরিশ্রম করছেন আরিয়ান। তাঁর কথায়, ‘‘আরিয়ান খুব ভাল মানুষ। বুদ্ধিমান এবং দৃঢ়প্রতিজ্ঞ। অনেকে বলে, ওঁর তো সবই রয়েছে। কিন্তু ও নিজের লক্ষ্যে অবিচল। নিজের ভবিষ্যতের জন্য, নিজের বিশ্বাসের জন্য লড়াই করছে। ওঁর মধ্যে যে জেদ রয়েছে, তাতে এক দিন ও ঠিক লক্ষ্যে পৌঁছোবে।’’
আরিয়ানের পরিচালনায় কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন লারিসা। তাঁর পরিচালনায় অভিনয়ের সুযোগ পেলে যে তিনি খুশি হবেন, সে কথাও জানিয়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, ১৬ বছর আগে ব্রাজ়িল থেকে ভারতে এসেছিলেন লারিসা। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। ‘গো গোয়া গন’, ‘থিক্কা’, ‘রকেট রাজা’ এবং ‘ঘাটি’-এর মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। অন্য দিকে, বাবার মতো অভিনয়ের জগতে না এসে পরিচালনাকেই পেশা হিসাবে বেছে নিয়েছেন আরিয়ান। নেটফ্লিক্সের ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ ওয়েব সিরিজ়ের মাধ্যমে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ তাঁর। আরিয়ান ও লারিসার সম্পর্কের গুঞ্জন থাকলেও, এখনও পর্যন্ত কেউই সেই জল্পনায় সিলমোহর দেননি।

তামান্না হাবিব নিশু