ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন দিলেন, রাসিক প্রশাসক নাটোরে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার উল্লাপাড়ায় অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, ফরিদপুরে ভিকটিম উদ্ধার ‘শাহরুখের পরিবার আমার নিজের পরিবারের মতো’, আরিয়ানকে নিয়ে কী বললেন ‘প্রেমিকা’ লারিসা? শহীদ কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, অভিনেত্রী আদিতি বললেন স্বস্তি পেয়েছিলাম আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০ ‘তুমি এটা থামাতে পারবে না’, নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয়রা ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক সভা অনুষ্ঠিত তানোরে গুচ্ছগ্রামে হামলা বাড়িঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকি রাজশাহীতে গ্রেপ্তার পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ প্রতি থ্যাংকসগিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক থ্যাংকসগিভিংয়ে শক্তিশালী ঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের বর্ণাঢ্য আয়োজনে শতবর্ষ পূর্ণ করল রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিইর হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী রাণীনগরে বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ আওয়ামীলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার রাজশাহীতে সরকারি ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ

আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী

  • আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৬:৫৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৬:৫৫:০০ অপরাহ্ন
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মিমি ও সিদ্ধার্থ দত্তর পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সম্পন্ন হয়েছে।

পাত্র সিদ্ধার্থ দত্ত। তিনি চলচ্চিত্র জগতের কেউ নয়, পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার।

ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই চলছিল নানা জল্পনা-কল্পনা; যার অবসান ঘটল আইনি বিয়ের মাধ্যমে। কলকাতার কসবার বাড়িতে আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সারেন মিমি ও সিদ্ধার্থ। সেখানে তাদের দুই পরিবারের সদস্য এবং টালিউডের ঘনিষ্ঠ কয়েকজন উপস্থিত ছিলেন।

বিয়ের আসরে প্রবেশ করার আগে অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য ভারতীয় গণমাধ্যমকে জানান, তিনি এখন সম্পর্কে মিমির জা। অর্থাৎ ত্রমিলা সম্পর্কে সিদ্ধার্থের বৌদি।

ত্রমিলা বলেন, আমার নিজের দেওরের সঙ্গেই বিয়ে হচ্ছে মিমির। আমাদের পরিবারের সবাই জাহাজের পেশায় যুক্ত। আমার স্বামী জাহাজের ক্যাপ্টেন আর সিদ্ধার্থ মেরিন ইঞ্জিনিয়র। ও আমাদের থেকে অনেকটাই ছোট। মিমির সঙ্গে ওকে খুব ভালো মানিয়েছে। মিমিকে অনেক কাছ থেকে চিনেছি। খুব ভালো মেয়ে। ও খুব ভালো কথাও বলতে জানে। ওদের পরিবারের সকলেই খুব ভালো।

আইনি বিয়েতে উপস্থিত থাকলেও, আনুষ্ঠানিক বিয়ের দিন উপস্থিত থাকতে পারবেন না ত্রমিলা। তার কথায়, ‘বিয়ের মূল অনুষ্ঠান পাহাড়ে হচ্ছে। কিন্তু আমার মেয়ের পরীক্ষা চলবে সেই সময়ে, তাই যাওয়া হবে না। মিমি ও সিদ্ধার্থ দু’জনেই মিলে বিয়ের সব প্রস্তুতি নিয়েছেন। আইনি বিয়ের জন্য সিদ্ধার্থ পরেছেন সাদা রঙের পাজামা পাঞ্জাবি। অন্যদিকে মিমি সোনালি রঙের সাবেকি সাজে সেজেছেন।

এদিকে মিমির বিয়ে নিয়ে অনেক দিন ধরে কানাঘুষা চলছিল। কিন্তু এ বিষয়ে অভিনেত্রী ও তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বিয়ের খবর প্রথম প্রথম আলোচনায় আসে একটি আমন্ত্রণপত্র ঘিরে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই কার্ডে বর-কনের ছবির পাশাপাশি জায়গা পেয়েছিল অভিনেত্রীর তিন পোষ্য। বিয়ের আমন্ত্রণপত্রেও তাদের উপস্থিতি অনুরাগীদের নজর কেড়েছিল। বিয়ের প্রস্তুতি নিয়েও নানা খবর সামনে এসেছে।

আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সেখানে চলবে বিয়ের বিভিন্ন অনুষ্ঠান। ৩ ডিসেম্বর ডিনার, পরদিন মেহেদি ও সংগীত এবং ৫ ডিসেম্বর মূল বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা। মালাবদল, সাতপাক ও সিঁদুরদানের মতো রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বড় আয়োজনের বদলে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্ণাঢ্য আয়োজনে শতবর্ষ পূর্ণ করল রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল

বর্ণাঢ্য আয়োজনে শতবর্ষ পূর্ণ করল রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল