ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন দিলেন, রাসিক প্রশাসক নাটোরে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার উল্লাপাড়ায় অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, ফরিদপুরে ভিকটিম উদ্ধার ‘শাহরুখের পরিবার আমার নিজের পরিবারের মতো’, আরিয়ানকে নিয়ে কী বললেন ‘প্রেমিকা’ লারিসা? শহীদ কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, অভিনেত্রী আদিতি বললেন স্বস্তি পেয়েছিলাম আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০ ‘তুমি এটা থামাতে পারবে না’, নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয়রা ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক সভা অনুষ্ঠিত তানোরে গুচ্ছগ্রামে হামলা বাড়িঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকি রাজশাহীতে গ্রেপ্তার পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ প্রতি থ্যাংকসগিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক থ্যাংকসগিভিংয়ে শক্তিশালী ঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের বর্ণাঢ্য আয়োজনে শতবর্ষ পূর্ণ করল রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিইর হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী রাণীনগরে বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ আওয়ামীলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার রাজশাহীতে সরকারি ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ

থ্যাংকসগিভিংয়ে শক্তিশালী ঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা

  • আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৬:২৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৬:২৩:০৩ অপরাহ্ন
থ্যাংকসগিভিংয়ে শক্তিশালী ঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা থ্যাংকসগিভিংয়ে শক্তিশালী ঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
 যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং দিবসের আগে শক্তিশালী ঝড়ের পূর্বাভাসে নিউ ইয়র্ক সিটি ও আশপাশের কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল। বুধবার (২৫ নভেম্বর) তিনি এ ঘোষণা দেন। এরই মধ্যে প্রতিকূল আবহাওয়ার কারণে ওই অঞ্চলে যাতায়াত ও ভ্রমণব্যবস্থা ব্যাহত হতে শুরু করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় গভর্নর হোকুল বলেন, ‘শক্তিশালী থ্যাংকসগিভিং ঝড় এগিয়ে আসায় আমি নিউইয়র্ক সিটি এবং নাসাউ, সাফোক ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করছি। আমরা ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাসের আশঙ্কা করছি, যা ভ্রমণের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।’

তিনি বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি যাতায়াতের জন্য অতিরিক্ত সময় হাতে রাখার পরামর্শ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নিউইয়র্কের বিভিন্ন এলাকায় প্রবল বাতাস, উপকূলীয় বন্যা ও ঝড়ের সতর্কতা জারি করেছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঘণ্টায় ২৫ থেকে ৩৫ মাইল বেগে বাতাস প্রবাহিত হতে পারে। কোনো কোনো এলাকায় দমকা বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত পৌঁছাতে পারে।

এ ছাড়া উপকূলবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভূমির ওপর প্রায় দেড় ফুট পর্যন্ত পানি জমে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।

নিউ জার্সিতেও জরুরি অবস্থা

নিউইয়র্কের পাশাপাশি প্রতিবেশী নিউ জার্সি অঙ্গরাজ্যেও বুধবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর মিকি শেরিল।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল বরাবর এগিয়ে আসা শক্তিশালী ঝড়টি বুধবার ফ্লোরিডা, জর্জিয়া এবং নর্থ ও সাউথ ক্যারোলিনার ওপর দিয়ে অতিক্রম করেছে।
পূর্বাভাস অনুযায়ী, থ্যাংকসগিভিং দিবসে ঝড়টি ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্ক অঞ্চলে আঘাত হানতে পারে। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাসের আশঙ্কা রয়েছে।

জেএফকে বিমানবন্দরে ফ্লাইট বিঘ্নিত হওয়ার আশঙ্কা

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর (জেএফকে) কর্তৃপক্ষ সতর্ক করেছে, ভারী বৃষ্টিপাত, প্রবল বাতাস এবং আকস্মিক বন্যার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

বিশেষ করে থ্যাংকসগিভিং উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ভ্রমণ করায় বিমানবন্দরগুলোতে যাত্রীদের চাপ বেড়েছে।

মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, মঙ্গলবার দেশজুড়ে বিমান চলাচলে বিলম্বের ৫০ দশমিক ৫ শতাংশের জন্য দায়ী ছিল প্রতিকূল আবহাওয়া। অন্যদিকে অতিরিক্ত ফ্লাইট চলাচলের কারণে ২৪ দশমিক ১ শতাংশ বিলম্ব হয়েছে।

তিনি জানান, এত বিপুলসংখ্যক ফ্লাইট পরিচালনার পরও গড় বিলম্বের সময় ছিল প্রায় ৩২ দশমিক ৪ মিনিট।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ডাফি লেখেন, ‘আমি বুঝতে পারছি, পরিবারের সঙ্গে মিলিত হওয়ার জন্য উদ্‌গ্রীব যাত্রীদের কাছে যেকোনো বিলম্বই বিরক্তিকর। তাঁদের অসুবিধার প্রতি আমার সহানুভূতি রয়েছে। তবে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার সব সময় যাত্রীদের নিরাপত্তা।’

পিছিয়ে দেওয়া হলো মেসির থ্যাংকসগিভিং প্যারেড

এদিকে শক্তিশালী ঝড়ের কারণে নিউইয়র্ক সিটির ঐতিহ্যবাহী মেসির থ্যাংকসগিভিং ডে প্যারেডের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে বৃহস্পতিবারের পরিবর্তে প্যারেডটি শনিবার (২৮ নভেম্বর) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় প্যারেড শুরু হওয়ার কথা রয়েছে।

থ্যাংকসগিভিং উপলক্ষে প্রতিবছর নিউইয়র্কে আয়োজিত মেসির এই প্যারেড যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় উৎসব আয়োজন। বিশাল আকৃতির বেলুন, বর্ণাঢ্য সাজসজ্জা, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার জন্য এটি বিশ্বজুড়ে পরিচিত।

তবে এবারের ঝড়ের কারণে উৎসবের আয়োজনের পাশাপাশি ছুটির ভ্রমণেও বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্ণাঢ্য আয়োজনে শতবর্ষ পূর্ণ করল রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল

বর্ণাঢ্য আয়োজনে শতবর্ষ পূর্ণ করল রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল