ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন দিলেন, রাসিক প্রশাসক নাটোরে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার উল্লাপাড়ায় অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, ফরিদপুরে ভিকটিম উদ্ধার ‘শাহরুখের পরিবার আমার নিজের পরিবারের মতো’, আরিয়ানকে নিয়ে কী বললেন ‘প্রেমিকা’ লারিসা? শহীদ কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, অভিনেত্রী আদিতি বললেন স্বস্তি পেয়েছিলাম আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০ ‘তুমি এটা থামাতে পারবে না’, নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয়রা ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক সভা অনুষ্ঠিত তানোরে গুচ্ছগ্রামে হামলা বাড়িঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকি রাজশাহীতে গ্রেপ্তার পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ প্রতি থ্যাংকসগিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক থ্যাংকসগিভিংয়ে শক্তিশালী ঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের বর্ণাঢ্য আয়োজনে শতবর্ষ পূর্ণ করল রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিইর হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী রাণীনগরে বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ আওয়ামীলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার রাজশাহীতে সরকারি ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ

রাজশাহীতে সরকারি ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ

  • আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৬:১১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৬:১১:৩৪ অপরাহ্ন
রাজশাহীতে সরকারি ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ রাজশাহীতে সরকারি ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ
রাজশাহী মহানগরীতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সিটি কর্পোরেশনের নিজস্ব ভবনগুলোতে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যক্তিপর্যায়েও সৌরবিদ্যুৎ ব্যবহারে নগরবাসীকে উদ্বুদ্ধ করার পরিকল্পনা রয়েছে।

এ লক্ষ্যে শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে নগর ভবনে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। প্রশাসকের দপ্তরে অনুষ্ঠিত সভায় মহানগরীতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দিয়েছেন। এ নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের নিজস্ব ভবনগুলোতে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক পর্যায়ে নয়, ব্যক্তিপর্যায়েও সৌরবিদ্যুৎ উৎপাদনে নগরবাসীকে সম্পৃক্ত করতে হবে। এ ব্যবস্থার সুবিধা ও সম্ভাবনা সম্পর্কে নাগরিকদের সচেতন করে উদ্বুদ্ধ করা প্রয়োজন। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং প্রচলিত বিদ্যুৎ উৎসের ওপর নির্ভরতা কমাতে এ উদ্যোগে সবার অংশগ্রহণ জরুরি।

মতবিনিময় সভায় নেসকোর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মশিউর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম চৌধুরী ও মোঃ ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দিন আরজু, সহকারী প্রকৌশলী সফিকুল হাসান ও জেসমিন সুলতানা সভায় অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্ণাঢ্য আয়োজনে শতবর্ষ পূর্ণ করল রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল

বর্ণাঢ্য আয়োজনে শতবর্ষ পূর্ণ করল রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল