ঢাকার আশুলিয়ায় বাইপাইল থেকে এসআরবি-৪ এর অভিযানে ককটেল উদ্ধার ও নিষ্ক্রিয়করণ করেছে বোম ডিসপোজাল ইউনিট।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এসআরবি-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে ৫ তাজা ককটেল উদ্ধার ও নিষ্ক্রিয় করতে সক্ষম হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, এসআরবি-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে নাশকতার উদ্দেশ্যে আশুলিয়ার বাইপাইল জামগড়া এলাকায় বেশকিছু সংখ্যক বিস্ফোরক রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি তথ্যের সত্যতা নিশ্চিতের জন্য আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবস্থান নেয়। উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতার উদ্দেশ্যে রাখা লাল ও কালো স্কচটেপে মোড়ানো ৫ তাজা ককটেল উদ্ধার করতে সক্ষম হয় এসআরবি সদস্যরা । এ সময় আভিযানিক দলটি জনসাধারণের নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলটির চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে। পরবর্তীতে এসআরবি সদর দপ্তরের বম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় উক্ত তাজা ককটেলগুলো উদ্ধার করে নিরাপদে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পাথালিয়া এলাকায় জনবসতিহীন খালি জমিতে কৃত্রিমভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। ধারণা করা হচ্ছে দুষ্কৃতকারীরা তাজা ককটেলগুলো তৈরি করে দেশে নাশকতা বা নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে তাদের প্রয়োজনীয় সময়ে ব্যবহারের উদ্দেশ্যে উক্ত স্থানে লুকিয়ে রেখেছিল।
ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদেরকে সনাক্তপূর্বক আইনের আওতায় আনার লক্ষ্যে এসআরবি-৪ এর অভিযান অব্যাহত রয়েছে।

অনলাইন ডেস্ক