ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

লোহিত সাগরে সংঘাত ইউরোপীয় ইউনিয়ন-চিনের!

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০১:৪১:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০১:৪১:১১ অপরাহ্ন
লোহিত সাগরে সংঘাত ইউরোপীয় ইউনিয়ন-চিনের! ছবি: সংগৃহীত
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পরে এ বার লোহিত সাগরে আগ্রাসী রূপ চিনের! বেজিঙের পিপল্‌স লিবারেশন আর্মি (পিএলএ) মঙ্গলবার জার্মানির একটি বিমানকে লেজার অস্ত্রে নিশানা করেছে বলে বার্লিনের অভিযোগ।

জার্মানির পররাষ্ট্র দফতর জানিয়েছে, লোহিত সাগরে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলির সুরক্ষার জন্য মোতায়েন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাহিনীর ‘অ্যাসপিডস মিশন’-এর অংশ ছিল ওই বিমানটি। চিনা ফৌজের লেজার হানায় সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে বার্লিনে নিযুক্ত চিনা রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানো হয়েছে।

ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী অঞ্চলে ইরান সমর্থিত সশস্ত্র শিয়া গোষ্ঠী হুথি গত এক বছরেরও বেশি সময় ধরে বাণিজ্যিক জাহাজগুলির উপর ধারাবাহিক হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে জাহাজগুলির নিরাপত্তার জন্য ইইউ যৌথবাহিনী লোহিত সাগরে মোতায়েন হয়েছে। ঘটনাচক্রে, একই যুক্তিতে নৌসেনা মোতায়েন করেছে চিনও। জার্মানির প্রতিরক্ষা দফতর জানিয়েছে লেজার হামলার মুখে পড়ার পরে তাদের বিমানটি আফ্রিকার জিবুতির ঘাঁটিতে ফিরে যায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা