ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় শুরু হচ্ছে ১৭তম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ ভারতে পাকিস্তানি ধারাবাহিক নিষিদ্ধের দাবি, মোদিকে চিঠি চলচ্চিত্রকর্মীদের মোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা আইওয়ায় পাঁচ টন সিসাযুক্ত বিস্ফোরক ধ্বংস করল মার্কিন সেনাবাহিনী নতুন করোনা ভ্যারিয়েন্ট পিজে.২.১ ছড়িয়েছে ১৮ দেশে, বাড়ছে নজরদারি যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সী শিশুদের ২টি করে স্পেসএক্স শেয়ার দেবেন ইলন মাস্ক তারাগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষার্থীর উপস্থিতি মাত্র একজন, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুনের ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেফতার রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি রুপার গহনাসহ টাকা চুরি রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন লালপুরে হাইব্রিড ফুলকপি ‘ফুজিকো’ চাষে মাঠ দিবস অনুষ্ঠিত সিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবাসীর জীবনমান উন্নয়ন ও কল্যাণে মানবিক কাজ করছে বিজিবি -সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন লালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ​মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও সংরক্ষণের দাবি

রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুনের ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৬:১৩:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৬:১৩:৪৫ অপরাহ্ন
রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুনের ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেফতার রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুনের ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে আগুনের ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার গভীর রাতে ঘটনা ঘটলে রাতেই অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার রুহুল আমিন কাশিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও কাশিমপুর মঙ্গলপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। তাঁকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, বুধবার গভীর রাতে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের খাড়ানপুকুর বাজারস্থ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যায় পুলিশ।

এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এরই মধ্যে অফিসের ৬টি চেয়ার, ব্যানার, ছামানা এবং টিনের কিছু অংশ পুড়ে যায়।

ঘটনায় করজগ্রাম বালিয়াপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে বিএনপি নেতা আতাউর রহমান বৃহস্পতিবার সকালে বাদী হয়ে ২৩ জনকে এজাহারনামীয় এবং আরও ৭০/৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন।

ঘটনার রাতেই অভিযান চালিয়ে কাশিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুহুল আমিনকে আটক করা হয়। আটক রুহুল আমিনকে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া একই রাতে উপজেলার গোনা ইউনিয়ন বিএনপির পার্টি অফিসেও আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে সেখানে তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার

নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার