ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন রাসিক প্রশাসক আরএমপির অভিযানে রাজশাহীতে ৮ জন আটক যুক্তরাষ্ট্রের একই দিনে ৫০ অঙ্গরাজ্যের মুসলিম সম্প্রদায়ের ঈদুল ফিতর উদযাপন তানোরে বরেন্দ্র ক্যাবল নেটওয়ার্কে ভাঙচুর কোটি টাকার ক্ষতি রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড মোহনপুরে ছুরিকাঘাতে যুবক নিহত তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড় জনগণের হয়ে কাজ করলেই স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে মূল্যায়ন: এমপি মিলন কাটাখালিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক জব্দ, পাচারকারীরা পালিয়েছে ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাজশাহী রেলস্টেশনে রাসিকের উদ্যোগ শুরু বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার

খুলনায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৯:১৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৯:১৩:২৩ অপরাহ্ন
খুলনায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত ছবি: সংগৃহীত
খুলনায় টানা ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নগরীর অধিকাংশ সড়ক ও নিম্নাঞ্চল বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতেও সমস্যা পোহাতে হচ্ছে। এদিকে, নগরীর জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের নেওয়া প্রায় ৮২৪ কোটি টাকার প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) সূত্র জানায়, ‘খুলনা মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্পটি ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর একনেকে অনুমোদন পায়। ৮২৩ কোটি ৭৬ লাখ টাকার প্রকল্পের আওতায় গত সাত বছরে ১৯৮টি নালা পুননির্মাণ ও ময়ূর নদীসহ ১০টি খাল খনন করেছে সিটি করপোরেশন। ২০২৪ সালের মে মাস পর্যন্ত প্রকল্পে প্রায় ৬৩৪ কোটি টাকা ব্যয় হয়েছে। প্রকল্পের সব কাজ শেষ না হওয়া ও পরিকল্পনার ঘাটতির কারণে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। 

নগরবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের মূল মাধ্যম হিসেবে পরিচিত নগরীর ২২টি খাল এখনো দখলমুক্ত ও সংস্কার করা হয়নি। নালা নিয়মিত পরিষ্কার করা হয় না। অনেক জায়গায় রাস্তার চেয়ে নালা উঁচু করে নির্মাণ করা হয়েছে। জলাধার ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে।

গতকাল মঙ্গলবার সরেজমিন দেখা যায়, নগরীর বিকে রায় রোড, ডাকবাংলো মোড়, শামসুর রহমান সড়কের বাইতিপাড়া মোড়, আহসান আহমেদ রোড, খানজাহান আলী সড়কের রয়্যাল মোড়, দোলখোলা মোড়, বয়রা পুলিশ লাইন, নতুন রাস্তা মোড়, নতুন বাজার, টুটপাড়া, লবণচরা এলাকা হাঁটু পানিতে তলিয়ে গেছে। যেসব সড়কে উন্নয়নকাজ চলছে, সেখানে ভোগান্তি আরো বেড়েছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। গতকাল মঙ্গলবার সকালে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি।

সরকারি সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী সৈকত হাসান বলেন, রাস্তার বিভিন্ন জায়গায় হাঁটু পানিতে তলিয়ে গেছে। রিকশা ভাড়া বেশি দিয়ে আসতে হয়েছে।

রিকশাচালক মিলন মিয়া বলেন, একটু বৃষ্টি হলেই নগরীর বয়রা এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। টানা বৃষ্টির কারণে সোমবার থেকে রাস্তাঘাটে মানুষ খুব কম বের হচ্ছে। টাকা-পয়সা আয় না হওয়ায় এ দুইদিন খুব কষ্টে আছি।
খুলনা নাগরিক কমিটির সদস্যসচিব বাবুল হাওলাদার বলেন, ভৈরব ও রূপসা নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় পানি নদীতে নামতে পারছে না। উল্টো জোয়ারের সময় পানি শহরের দিকে উঠে আসছে। পানি নিষ্কাশনের মূল মাধ্যম হিসেবে পরিচিত নগরীর ২২টি খাল এখনো দখলমুক্ত বা সংস্কার হয়নি। নালা নিয়মিত পরিষ্কার করা হয় না। অনেক জায়গায় রাস্তার চেয়ে নালা উঁচু করে নির্মাণ করা হয়েছে। জলাধার ভরাট হওয়ায় দ্রুত জলাবদ্ধতা তৈরি হচ্ছে।

কেসিসির ভারপ্রাপ্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কোহিনুর জাহান বলেন, খুলনা শহর বেশ নিচু। জোয়ারের সময় পানি ঢোকে। আবার যেসব জায়গা দিয়ে পানি সরার কথা সেখানে পূর্ত বিভাগের কাজ চলছে। রাস্তার কাজের জন্য যেসব বাঁধ দেওয়া হয়েছিল, সেগুলোর কিছু কিছু তারা কেটে দিয়েছেন, যাতে পানি সরতে পারে। বৃষ্টির মধ্যে পূর্ত বিভাগের কাজ না করার বিষয়টি প্রশাসককে জানিয়েছেন। তিনি বলেন, নালার উন্নয়ন প্রকল্পের আওতায় পাম্প স্টেশন ও ¯øুইসগেট সংস্কারের কাজ চলছে। কাজ শেষ হলে জলজট অনেকটা কমে যাবে।

খুলনা আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত সোমবার সকাল ৬টা থেকে গতকাল মঙ্গলবার দুপুর ৩টা পর্যন্ত খুলনায় ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ বুধবার থেকে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার

নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার