ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় শুরু হচ্ছে ১৭তম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ ভারতে পাকিস্তানি ধারাবাহিক নিষিদ্ধের দাবি, মোদিকে চিঠি চলচ্চিত্রকর্মীদের মোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা আইওয়ায় পাঁচ টন সিসাযুক্ত বিস্ফোরক ধ্বংস করল মার্কিন সেনাবাহিনী নতুন করোনা ভ্যারিয়েন্ট পিজে.২.১ ছড়িয়েছে ১৮ দেশে, বাড়ছে নজরদারি যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সী শিশুদের ২টি করে স্পেসএক্স শেয়ার দেবেন ইলন মাস্ক তারাগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষার্থীর উপস্থিতি মাত্র একজন, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুনের ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেফতার রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি রুপার গহনাসহ টাকা চুরি রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন লালপুরে হাইব্রিড ফুলকপি ‘ফুজিকো’ চাষে মাঠ দিবস অনুষ্ঠিত সিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবাসীর জীবনমান উন্নয়ন ও কল্যাণে মানবিক কাজ করছে বিজিবি -সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন লালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ​মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও সংরক্ষণের দাবি

ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৫:৫৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৫:৫৫:৩৯ অপরাহ্ন
ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
দিনাজপুরের ফুলবাড়ীতে ৩১ বছর বয়সী এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় শাকিল ইসলাম অরফে সাকিব (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই গৃহবধূ বাদী হয়ে দুইজনকে আসামী করে ফুলবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে ওই রাতেই পুলিশ উপজেলার আলাদিপুর ইউনিয়নের সিঁন্দুরহাটা আবাসন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শাকিল ইসলাম অরফে সাকিবকে গ্রেপ্তার করেছে। ধৃত শাকিল ইসলাম অরফে সাকিব ওই আবাসনের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। মামলার অপর আসামী পলাতক রয়েছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর রাত ১১টার দিকে ওই গৃহবধু ঘরে টেলিভিশন দেখছিলেন। এসময় তার স্বামী বাড়ীতে না থাকার সুযোগ বুঝে শাকিল ইসলামসহ দুই যুবক কৌশলে টিনের দরজা খুলে ঘরে প্রবেশ করে জোরপুর্বক গৃহবধূর মুখ চেপে ধরে ধর্ষণ করে পালিয়ে যায়। সেই সময় গৃহবধূ লোকলজ্জার ভয়ে ঘটনা প্রকাশ না করলেও পরবর্তিতে তার মুখে শরীরে আঁচড় দেখে পরিবারের লোকজন জানতে চাইলে, তিনি ঘটনা খুলে বলেন। এরপর বুধবার (২৫ নভেম্বর) রাতে গৃহবধূ নিজে বাদী হয়ে দুইজনকে আসামী করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ধর্ষণ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গৃহবধূ নিজে বাদী হয়ে দুইজনকে আসামী করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার সূত্র ধরে পুলিশ শাকিল ইসলাম অরফে সাকিবকে তার নিজ বাড়ী থেকে আটক করে দিনাজপুর জেল আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামীকে গ্রেপ্তারে অভিযান চলছে। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার

নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার