ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় শুরু হচ্ছে ১৭তম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ ভারতে পাকিস্তানি ধারাবাহিক নিষিদ্ধের দাবি, মোদিকে চিঠি চলচ্চিত্রকর্মীদের মোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা আইওয়ায় পাঁচ টন সিসাযুক্ত বিস্ফোরক ধ্বংস করল মার্কিন সেনাবাহিনী নতুন করোনা ভ্যারিয়েন্ট পিজে.২.১ ছড়িয়েছে ১৮ দেশে, বাড়ছে নজরদারি যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সী শিশুদের ২টি করে স্পেসএক্স শেয়ার দেবেন ইলন মাস্ক তারাগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষার্থীর উপস্থিতি মাত্র একজন, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুনের ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেফতার রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি রুপার গহনাসহ টাকা চুরি রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন লালপুরে হাইব্রিড ফুলকপি ‘ফুজিকো’ চাষে মাঠ দিবস অনুষ্ঠিত সিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবাসীর জীবনমান উন্নয়ন ও কল্যাণে মানবিক কাজ করছে বিজিবি -সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন লালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ​মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও সংরক্ষণের দাবি

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

  • আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৫:৫৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৫:৫৩:২১ অপরাহ্ন
নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন, পুনঃখনন ও পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সম্ভাব্য খাল খনন পাইলট প্রকল্পের পরিদর্শন করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ ফরিদ  আহমেদ।
 
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা খালের খোর্দ্দ চম্পা গ্রামের ব্রিজ হতে গোল্লার খাড়ির ব্রিজ পর্যন্ত তিন কিলোমিটার খাল সরেজমিনে পরিদর্শন করেন তিনি। 
 
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, প্রধানমন্ত্রী আগামী ০২ ডিসেম্বর কুষ্টিয়ায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
 
এরপর হাজিনগর ইউনিয়ন পরিষদ হলরুমে ওই এলাকার স্থানীয় বাসিন্দা, নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সাথে খাল খনন পাইলট প্রকল্পের বিষয়ে মতবিনিময় করেন।  
 
 
 মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, খাল খনন পাইলট প্রকল্প বাস্তবায়ন হলে বৃষ্টির পানি সংরক্ষণের কারনে সেচ সুবিধা, অসহায় দরিদ্র মানুষের তিনটি সমিতির মাধ্যমে ৬০ জন উপকারভোগী বিভিন্ন প্রণোদনার মাধ্যমে আয়ের উৎস সৃষ্টি হবে।  এছাড়া তাদের চাষাবাদের যে সেচের সমস্যাগুলো আছে, সে সমস্যাগুলোর সমাধান হবে।
 
এ সময় মতবিনিময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন এর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশিকুর রহমান, মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক। 
 
এছাড়াও প্যানেল চেয়ারম্যান মায়নুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালামসহ সকল ইউপি সদস্য, স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার

নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার