ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও সংরক্ষণের দাবি চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাইয়ের পর ধাক্কায় যাত্রীর মৃত্যু, আটক ৪ ​জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব! নগরীর কর্ণহারে নকল সোনার বারসহ গ্রেপ্তার ২ বর্জ্য ব্যবস্থাপনায় দেশসেরা পুরস্কার অর্জন করলো রাসিক রাজশাহীতে ছাত্রদলের দু-গ্রুপের সংঘর্ষ: মহানগর ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত নগরীজুড়ে মাদক কারবারীসহ গ্রেপ্তার ২৭ এই গ্রামের ফিলিস্তিনিদের গল্প শুনলে চোখের পানি ধরে রাখাই যেন কঠিন হামলার শিকার হয়ে ২ দেশকে ফোন সৌদি আরবের যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের মুখে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার শেষ দুই প্রশ্নের কী উত্তর দিয়ে মুকুট জিতলেন জেনিফার বারেত্তো জনসমক্ষে বেশি থাকা অস্বস্তিতে ফেলে নিত্যা মেননকে! রুয়েটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ১২ ডিসেম্বর, সুযোগ পাবেন ১৮ হাজার পরীক্ষার্থী আগরতলায় আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে স্থানীয়দের বিক্ষোভ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে 'স' মিল ভস্মীভূত পুঠিয়ায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনা মূল্যে বীজ-সার পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে -এনসিপি কেন্দ্রীয় নেতা ডা. মো. আব্দুল আহাদ ডিমলায় পপি এনজিওর আওতায় মেধাবী শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ

চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাইয়ের পর ধাক্কায় যাত্রীর মৃত্যু, আটক ৪

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ১০:৪৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ১০:৪৬:১৩ অপরাহ্ন
চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাইয়ের পর ধাক্কায় যাত্রীর মৃত্যু, আটক ৪ চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাইয়ের পর ধাক্কায় যাত্রীর মৃত্যু, আটক ৪
চাকরির পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন মনোয়ারুল ইসলাম ওরফে মনোয়ার (২৭)। ঢাকায় পরীক্ষা শেষে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে চড়েছিলেন তিনি। কিন্তু সেই যাত্রায় আর বাড়ি ফেরা হয়নি তাঁর।

অভিযোগ, ট্রেনের ছাদে ছিনতাইকারীরা তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। পরে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় তাঁর মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল আব্দুস সালামের কৌশলী ভূমিকায় চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশনে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মোঃ আকাশ (২৩), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মোরদহ গ্রামের মৃত মোজাফফরের ছেলে মোঃ আব্দুর রহিম (৩০), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা মো. আব্দুল্লাহর ছেলে মো. রাব্বি ওরফে হৃদয় (২০) এবং নারায়ণগঞ্জের ১৬ বছর বয়সী এক কিশোরী।

নিহত মনোয়ারুল ইসলাম পাবনা জেলার টেবুনিয়া এলাকার ঘরনাগড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের নওশেরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের কনস্টেবল আব্দুস সালাম স্টেশনে চা পান করতে গেলে স্থানীয় লোকজন চারজনের সন্দেহজনক চলাফেরা সম্পর্কে তাঁকে জানান। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে সন্তোষজনক উত্তর দিতে না পারায় কনস্টেবল আব্দুস সালাম স্থানীয় লোকজনের সহযোগিতায় কৌশলে তাঁদের আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রে নিয়ে যান।

এ সময় আটক আকাশের কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে মোবাইলটি চোরাই বলে স্বীকার করে এবং মনোয়ারুল ইসলামের কাছ থেকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ট্রেনের ছাদে মোবাইল ছিনতাই করে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কথা জানায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পরে উদ্ধার করা মোবাইল ফোনে সংরক্ষিত নম্বরের সূত্র ধরে আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ তাহের আলী নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে মনোয়ারের বাবা নওশের আব্দুলপুরে এসে মোবাইল ফোনটি তাঁর ছেলের বলে শনাক্ত করেন।

এরই মধ্যে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে থানাকে জানানো হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, আটক চারজনকে আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্র থেকে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ঘটেছে। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার

নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার