ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এই গ্রামের ফিলিস্তিনিদের গল্প শুনলে চোখের পানি ধরে রাখাই যেন কঠিন হামলার শিকার হয়ে ২ দেশকে ফোন সৌদি আরবের যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের মুখে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার শেষ দুই প্রশ্নের কী উত্তর দিয়ে মুকুট জিতলেন জেনিফার বারেত্তো জনসমক্ষে বেশি থাকা অস্বস্তিতে ফেলে নিত্যা মেননকে! রুয়েটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ১২ ডিসেম্বর, সুযোগ পাবেন ১৮ হাজার পরীক্ষার্থী আগরতলায় আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে স্থানীয়দের বিক্ষোভ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে 'স' মিল ভস্মীভূত পুঠিয়ায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনা মূল্যে বীজ-সার পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে -এনসিপি কেন্দ্রীয় নেতা ডা. মো. আব্দুল আহাদ ডিমলায় পপি এনজিওর আওতায় মেধাবী শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময় আদালতে মামলা চলমান এরই মধ্যে রাণীশংকৈলে জমি দখলের চেষ্টা সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাগরিকদের অধিকার সচেতন করেছে 'সুশীল' প্রকল্প সিংড়ায় এমপি আনুর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ দাবি করা সেই পুলিশ কর্মকর্তাকে ধরল ডিবি

রুয়েটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ১২ ডিসেম্বর, সুযোগ পাবেন ১৮ হাজার পরীক্ষার্থী

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৮:৫৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৮:৫৬:২৩ অপরাহ্ন
রুয়েটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ১২ ডিসেম্বর, সুযোগ পাবেন ১৮ হাজার পরীক্ষার্থী রুয়েটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ১২ ডিসেম্বর, সুযোগ পাবেন ১৮ হাজার পরীক্ষার্থী
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্নাতক প্রথম বর্ষ (২০২৬-২৭) ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে চলতি বছরের ১২ ডিসেম্বর থেকে। আবেদন করা যাবে ২০২৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত। নির্ধারিত যোগ্যতা অনুসারে আবেদন করতে হবে রুয়েটের ওয়োবসাইটে  (www.admission.ruet.ac.bd)। আবেদন প্রক্রিয়া শেষে অনলাইন থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

২০২৭ সালের ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) দুইটি কেন্দ্রে (রুয়েট ও বুয়েট) অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রুয়েটের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান।

সভার সিদ্ধান্ত অনুসারে, নির্ধারিত ওয়েবসাইটে (www.admission.ruet.ac.bd) আবেদনের পাশাপাশি প্রবেশপত্র সংগ্রহ, সিটপ্ল্যান, রেজাল্ট পাবলিকেশনের তারিখ সহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষা এমসিকিউ  (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের জন্য উচ্চতর গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজীতে সর্বমোট ৮০টি প্রশ্নে ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ‘খ’ গ্রুপে ভর্তিচ্ছু প্রার্থীদেরকে অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অংকন (Freehand Drawing) এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি (Visual Spatial Intelligence) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার

নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার