ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এই গ্রামের ফিলিস্তিনিদের গল্প শুনলে চোখের পানি ধরে রাখাই যেন কঠিন হামলার শিকার হয়ে ২ দেশকে ফোন সৌদি আরবের যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের মুখে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার শেষ দুই প্রশ্নের কী উত্তর দিয়ে মুকুট জিতলেন জেনিফার বারেত্তো জনসমক্ষে বেশি থাকা অস্বস্তিতে ফেলে নিত্যা মেননকে! রুয়েটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ১২ ডিসেম্বর, সুযোগ পাবেন ১৮ হাজার পরীক্ষার্থী আগরতলায় আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে স্থানীয়দের বিক্ষোভ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে 'স' মিল ভস্মীভূত পুঠিয়ায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনা মূল্যে বীজ-সার পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে -এনসিপি কেন্দ্রীয় নেতা ডা. মো. আব্দুল আহাদ ডিমলায় পপি এনজিওর আওতায় মেধাবী শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময় আদালতে মামলা চলমান এরই মধ্যে রাণীশংকৈলে জমি দখলের চেষ্টা সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাগরিকদের অধিকার সচেতন করেছে 'সুশীল' প্রকল্প সিংড়ায় এমপি আনুর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ দাবি করা সেই পুলিশ কর্মকর্তাকে ধরল ডিবি

নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে 'স' মিল ভস্মীভূত

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৭:৫৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৭:৫৪:১২ অপরাহ্ন
নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে 'স' মিল ভস্মীভূত নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে 'স' মিল ভস্মীভূত
নওগাঁর নিয়ামতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি 'স' মিল (কাঠ চেরাই মিল) ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার ( ২৪ নভেম্বর )  রাত সাড়ে চারটার  দিকে উপজেলা সদরের ডাঙ্গাপাড়া এলাকায়  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে 'স' মিলটি সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানা গেছে। 

ক্ষতিগ্রস্ত  'স' মিলের মালিক বেলাল হোসেন দাবি করেছেন, অগ্নিকাণ্ডে তাঁর  প্রায় আড়াই লাখ  টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এঘটনায় তিনি থানায় সাধারন ডায়েরি (জিডি) করবেন বলে জানিয়েছেন। 

মিল মালিক বেলাল হোসেন জানান, কে বা কারা তাঁর সো-মিলে আগুন দিয়েছে, তা তিনি জানেন না। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে আগুনের ভয়াবহতায় ততক্ষণে মিলের যন্ত্রপাতি, কাঠ, টিনের ঘরসহ অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

 ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে নিয়ামতপুর- ধানসুরা রাস্তার ডাঙ্গাপাড়া এলাকার একটি 'স' মিলে আগুনের সূত্রপাত হয়। সেই আগুন দেখতে পেয়ে টহলরত থানা পুলিশের একটি দল ফায়ার সার্ভিসকে খবর দেয়। নিয়ামতপুর   ফায়ার ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
নিয়ামতপুর ফায়ার সার্ভিসের  স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাহাদাৎ হোসেন  বলেন, তাঁরা রাত চারটা ৬৯ মিনিটে  অগ্নিকাণ্ডের খবর পান। খবর 
পেয়েই তাঁদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার

নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার