ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

ভিটামিন ডি-র অভাবে হলে যেসব অসুখের ঝুঁকি বাড়ে

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৯:০৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৯:০৩:০০ অপরাহ্ন
ভিটামিন ডি-র অভাবে হলে যেসব অসুখের ঝুঁকি বাড়ে ফাইল ফটো
হাড় মজবুত করতে সাহায্য করে ভিটামিন ডি, এ কথা প্রায় সকলেই জানেন। কিন্তু জানেন কি ভিটামিন ডি-র অভাব শুধু হাড় ভঙ্গুরের মতো সমস্যা নয়, আরও অনেক অসুখের জন্ম দিতে পারে? বাড়িয়ে দিতে পারে অনেক মারাত্মক সব রোগের ঝুঁকি।

খাদ্য থেকে ক্যালশিয়াম শোষণে সাহায্য করে ভিটামিন। ক্যালশিয়াম এবং ভিটামিন ডি দুইই হাড় মজবুত করতে সাহায্য করে। ফলে ভিটামিন ডি-র অভাব হলে হাড় ভঙ্গুর হয়ে পড়ে। হাড়ে ব্যথা হয়।

সাধারণত মানব শরীরে ত্বকেই এই ভিটামিন তৈরি হয় সূর্যালোকের উপস্থিতিতে। কিন্তু সমস্যা অন্যত্র। ইংল্যান্ডের ‘সায়েন্টিফিক রিপোর্ট’ নামে একটি জার্নালে প্রকাশিত ২০২৪ সালের একটি সমীক্ষা রিপোর্ট বলছে, দক্ষিণ ভারতের শহরতলি এবং গ্রামীণ এলাকায় অনেকের মধ্যেই ভিটামিন ডি-এর ঘাটতি লক্ষ্য করা গিয়েছে। তার আগে উত্তর ভারতেও সমীক্ষা চলেছে। যেখানে দেখা গিয়েছে প্রাপ্তবয়স্কদের একটি অংশে ভিটামিন ডি-এর ঘাটতির মাত্রা ৯১.২ শতাংশ। দেখা গিয়েছে, ভারতে পঞ্চাশোর্ধ্বদের ক্ষেত্রে সেই মাত্রা আরও বেশি ৯৪ শতাংশ।

যেসব অসুখের ঝুঁকি বাড়তে পারে-
টাইপ ২ ডায়াবিটিস: ভিটামিন ডি ইনসুলিন হরমোন নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। ভিটামিন ডি-র ঘাটতি হলে, অর্থাৎ শরীরে প্রয়োজনীয় মাত্রার চেয়ে তা কম থাকলে শর্করা বিপাকে প্রভাব পড়ে। তার ফলেই টাইপ ২ ডায়াবিটিসের ঝুঁকি বেড়ে যায়। ২০১৮ সালে ভিটামিন ডি সাপ্লিমেন্ট সংক্রান্ত একটি গবেষণা হয়েছিল। তার ফলাফলে দেখা যায়, সাপ্লিমেন্ট রক্তে গ্লুকোজের মাত্রার ওঠাপড়া নিয়ন্ত্রণে সহায়ক হয়েছে।

অবসাদ: মন ভাল রাখতে মেজাজ নিয়ন্ত্রণে সাহায্য করে সেরোটোনিনের মতো নিউরোট্রান্সমিটার। ভিটামিন ডি-র মাত্রা কমে গেলে, সেরোটোনিনের ক্ষরণ কমে যেতে পারে। তার প্রভাবে সুখানুভূতি কমতে পারে। চিকিৎসকেরা বলেন, ভিটামিন ডি-র অভাব ক্লান্তি, অবসাদের জন্ম দিতে পারে। ‘ব্রিটিশ জার্নাল অফ সাইকিয়াট্রি’-তে ২০১৩ সালে প্রকাশিত ভিটামিন ডি-এর ঘাটতি সংক্রান্ত একটি গবেষণার ফল বলছে, এই ভিটামিনের অভাব অসবাদগ্রস্ত করে তুলতে পারে।

ক্যানসার: কোনও কোনও ধরনের ক্যানসারের সঙ্গে ভিটামিন ডি-র ঘাটতির সম্পর্ক রয়েছে। কোলোরেক্টাল, স্তন, প্রস্টেট ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে ভিটামিন ডি কমে গেলে। কোলোরেক্টাল ক্যানসারের চিকিৎসায় এবং ভিটামিন ডি-র ভূমিকা নিয়ে একটি গবেষণা হয়েছিল ২০১৫ সালে ‘এমডিপিআই’ নামক জার্নালে। সেখানে ক্যানসারের চিকিৎসায় ভিটামিনের ভূমিকার কথা স্বীকৃত হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা