ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময় আদালতে মামলা চলমান এরই মধ্যে রাণীশংকৈলে জমি দখলের চেষ্টা সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাগরিকদের অধিকার সচেতন করেছে 'সুশীল' প্রকল্প সিংড়ায় এমপি আনুর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ দাবি করা সেই পুলিশ কর্মকর্তাকে ধরল ডিবি নওগাঁর মহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‘সব ঠিক করে দেওয়ার’ আশ্বাসে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ঢাকলেন ওসি ফতুল্লায় পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলি খেলেন মূলহোতা ডেভিড বাঁশঝাড়ের পাশে ছেলেসন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় নারী-পুরুষ-শিশুসহ ১১ জন আটক হিলি সীমান্তে ডিসেম্বরকে ঘিরে কঠোর অবস্থানে বিজিবি লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে শিশুকে হত্যাচেষ্টা, যুবক গ্রেপ্তার ১৮ বছর পর মায়ের কাছে বাদল, আবার ফিরতে হবে কারাগারে শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু নওগাঁর কৃষকরা চারা গজানো ধান নিয়ে বিপাকে বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’ ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: দুলু

আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৬:৪৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৬:৪৮:২৫ অপরাহ্ন
আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু
নওগাঁর আত্রাইয়ে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতে সরকার কৃষকদের পাশে দাঁড়িয়েছে। প্রণোদনার বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করে কৃষকরা সরিষার ভালো ফলন পাবেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি কোনো জমি পতিত না রেখে চাষাবাদের আওতায় আনার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে।

কৃষকদের হাতে সময়মতো উন্নতমানের বীজ ও সার পৌঁছে দেওয়া এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

প্রণোদনার উপকরণ যথাযথভাবে ব্যবহার করে সরিষার আবাদ বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি। কৃষিজমি পতিত না রেখে পরিকল্পিতভাবে চাষাবাদ করলে দেশের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।কৃষকদের যেকোনো কৃষি সমস্যায় উপজেলা কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতা নেওয়ারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাইমিনুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় আত্রাই উপজেলার মোট ৭ হাজার ২০০ জন কৃষককে পর্যায়ক্রমে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে। এর ধারাবাহিকতায় উদ্বোধনী দিনে ২০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক এবং উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক