ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার কসবা ও কুমিল্লার সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে দুই বগির মাঝে পড়ে যুবকের মৃত্যু কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পুকুরে গোসলে নেমে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু

তানোর পোস্ট অফিসে গ্রাহকের টাকা আত্মসাত ফেরত পেতে মানববন্ধন

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৮:৩২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৮:৩২:২৬ অপরাহ্ন
তানোর পোস্ট অফিসে গ্রাহকের টাকা আত্মসাত ফেরত পেতে মানববন্ধন তানোর পোস্ট অফিসে গ্রাহকের টাকা আত্মসাত ফেরত পেতে মানববন্ধন
রাজশাহীর তানোর উপজেলা ডিজিটাল পোস্ট অফিসে জমানো টাকা ফেরত পেতে বিক্ষুব্ধ গ্রাহকগণ মানববন্ধন করেছেন। এর আগে অফিসের ভিতরেই গলায় ফাঁস দিয়ে  স্বামী পরিত্যক্তা পারুল নামের এক নারী আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

চলতি বছরের মঙ্গলবার (৮ জুলাই) সকালে প্রায় কুড়ি জন গ্রাহক পোস্ট অফিসের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন। তাদের কষ্টার্জিত টাকা ফেরত পেতে উর্ধতন কর্তৃপক্ষ ও সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেছেন তারা।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, তানোর উপজেলা ডিজিটাল পোস্ট অফিস থেকে প্রায় ৫৫ জন গ্রাহকের প্রায় এক কোটি ৮৪ লাখ টাকা আত্মসাত  করা হয়েছে।উপজেলা পোষ্ট অফিসের সাবেক পোষ্ট মাস্টার মুকছেদ আলী এসব টাকা আত্মসাত করেছেন। তবে ভুক্তভোগীদের অভিযোগ অফিসের রাঘব-বোয়ালেরা জড়িত না থাকলে পোস্ট মাস্টারের একার পক্ষে এভাবে কোটি কোটি টাকা আত্মসাত করা দুরুহ।

এবিষয়ে (ভারপ্রাপ্ত) পোস্ট মাষ্টার আব্দুল মালেক জানান, প্রায় ৫৫ জন গ্রাহকের এক কোটি ৮৪ লাখ টাকা আত্মসাত করেছেন আগের পোস্ট মাষ্টার মুকছেদ আলী। সে সাসপেন্ড হয়ে আছেন। দুদকে মামলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন।

এবিষয়ে রাজশাহী জেলা ডেপুটি পোষ্ট মাস্টার (ডিপিও) রাজিব বিশ্বাস বলেন, মুকছেদ আলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদুক) মামলা করেছেন মামলা চলমান রয়েছে। তিনি বলেন, আদালত এবিষয়ে সিদ্ধান্ত দিবেন।

প্রসঙ্গত, পোস্ট অফিস থেকে টাকা আত্মসাতের ঘটনায় গত ১৮ মার্চ সোমবার রাজশাহী ডাক বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মনিরুজ্জামানের নেতৃত্বে একটি তদন্ত টিম তানোর ডিজিটাল পোস্ট অফিসে উপস্থিত হয়ে তদন্ত ও গ্রাহকদের সঙ্গে কথা বলেন।এ সময় ডেপুটি জেনারেল  গ্রাহকদের শান্ত করে তাদের কথা শুনেন এবং আশ্বস্ত করে তাদের কষ্টের অর্জিত টাকা ফিরিয়ে দেবার জোর চেষ্টা করা হবে।এদিকে উপজেলা পোস্ট অফিস থেকে অর্থ আত্মসাৎ ও অনিয়ম খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বছরের ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুদকের একটি টিম এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত রাজশাহী জেলা কার্যালয় সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দীক। সঙ্গে ছিলেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত রাজশাহী জেলা কার্যালয় উপ-সহকারী পরিচালক মাহবুবুর রহমান ও পরিদর্শক আশরাফুল ইসলাম।

এদিকে এতো কিছুর পরেও গ্রাহকদের টাকা ফেরত দিতে কার্যত কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। সাধারণ গ্রাহকগণ এতো কিছু বুঝতে চাইনা,তারা তাদের কষ্টার্জিত টাকা ফেরত পেতে চাই।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর  নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০

রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০