ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর কর্ণহারে নকল সোনার বারসহ গ্রেপ্তার ২ বর্জ্য ব্যবস্থাপনায় দেশসেরা পুরস্কার অর্জন করলো রাসিক রাজশাহীতে ছাত্রদলের দু-গ্রুপের সংঘর্ষ: মহানগর ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত নগরীজুড়ে মাদক কারবারীসহ গ্রেপ্তার ২৭ এই গ্রামের ফিলিস্তিনিদের গল্প শুনলে চোখের পানি ধরে রাখাই যেন কঠিন হামলার শিকার হয়ে ২ দেশকে ফোন সৌদি আরবের যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের মুখে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার শেষ দুই প্রশ্নের কী উত্তর দিয়ে মুকুট জিতলেন জেনিফার বারেত্তো জনসমক্ষে বেশি থাকা অস্বস্তিতে ফেলে নিত্যা মেননকে! রুয়েটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ১২ ডিসেম্বর, সুযোগ পাবেন ১৮ হাজার পরীক্ষার্থী আগরতলায় আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে স্থানীয়দের বিক্ষোভ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে 'স' মিল ভস্মীভূত পুঠিয়ায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনা মূল্যে বীজ-সার পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে -এনসিপি কেন্দ্রীয় নেতা ডা. মো. আব্দুল আহাদ ডিমলায় পপি এনজিওর আওতায় মেধাবী শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময় আদালতে মামলা চলমান এরই মধ্যে রাণীশংকৈলে জমি দখলের চেষ্টা সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার

  • আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৮:৫১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৮:৫১:৫৯ অপরাহ্ন
দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার
জ্বালানি সংকট মোকাবিলা, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে সারা দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে উদ্যোক্তাদের ঋণসীমা ১০ লাখ টাকার বেশি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহীর পবা উপজেলার বিরস্তইল ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন ও সুবিধাভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ইতোমধ্যে প্রায় ১৫ হাজার বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ১৩ হাজার প্ল্যান্ট নির্মাণ সম্পন্ন হয়েছে। বর্তমানে এক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হলেও তা বাড়িয়ে ১০ লাখ টাকার বেশি করার পরিকল্পনা রয়েছে। মাত্র তিনটি গরু থাকলেও বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন সম্ভব। এ ক্ষেত্রে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে যুব উন্নয়ন অধিদপ্তর।

তিনি বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট থেকে রান্নার জ্বালানির পাশাপাশি জৈব সার উৎপাদন করা সম্ভব। এ সার কৃষিজমির উর্বরতা বাড়াবে এবং বিক্রির মাধ্যমে উদ্যোক্তারা বাড়তি আয় করতে পারবেন। এতে পরিবেশদূষণ ও দুর্গন্ধ কমার পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

প্রতিমন্ত্রী জানান, রাজশাহীর নয়টি উপজেলা ও মহানগর এলাকায় ইতোমধ্যে ২৬৯টি বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে। কোনো এলাকায় ৩০টি সংযোগ স্থাপন করা হলে সেটিকে বায়োগ্যাস পল্লি হিসেবে ঘোষণার পরিকল্পনা রয়েছে। জ্বালানি সংকট মোকাবিলায় খামারি ও বেসরকারি উদ্যোক্তাদের বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনুল আবেদীন এবং ইমপ্যাক্ট প্রকল্পের সহকারী প্রকৌশলী মোঃ মাহফুজুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার

নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার