রাজশাহীর দুর্গাপুরে বুদ্ধি, বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দুর্গাপুর বুদ্ধি এবং বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলে শিক্ষার্থীদের হাতে এসব কম্বল তুলে দেন তিনি।
এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আক্কাস আলী, প্রধান শিক্ষিকা মোছা. আফরোজা খাতুন, উপজেলা প্রকৌশলী মো. রায়হানুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস.এম শামীম আহম্মেদ, একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম, ইউএনও কার্যালয়ের কাম-কম্পিউটার সহকারী মো. সুমন আলীসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, রাবেয়া খাতুন, ফিরোজ জাকারিয়া, মেহেদী হাসান, মতিউর রহমান, নাছিমা খাতুন ও সানাউল্লাহসহ শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
একজন অভিভাবক আবেগাপ্লুত হয়ে বলেন, শীতের শুরুতেই সন্তান নতুন কম্বল পেয়েছে, এতে খুব ভালো লাগছে। এ বিদ্যালয়টি আমাদের সন্তানদের জন্য আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে। সময়মতো প্রয়োজনীয় উপকরণ পেলে তাদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় থাকবে। এ সময় অভিভাবকরা বিদ্যালয়ের উদ্যোগ ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে এ সামান্য উপহার। শীতের শুরুতেই সরকারি উদ্যোগের অংশ হিসেবে তাদের হাতে কম্বল তুলে দিতে পেরে আমরা আনন্দিত। সমাজের পিছিয়ে পড়া ও প্রতিবন্ধী শিশুদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করা প্রয়োজন। এসব শিশুর প্রতি অভিভাবকদের যত্ন ও দায়িত্ববোধও অনেক বেশি হওয়া উচিত।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে এসব কম্বল দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ফরিদ আহমেদ আবির