ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

কেশরহাট পৌরসভায় ৬টি পয়েন্টে ওএমএস ডিলার নিয়োগ

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৮:২৮:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৮:২৮:৩৫ অপরাহ্ন
কেশরহাট পৌরসভায় ৬টি পয়েন্টে ওএমএস ডিলার নিয়োগ কেশরহাট পৌরসভায় ৬টি পয়েন্টে ওএমএস ডিলার নিয়োগ
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় ওএমএস কর্মসূচির আওতায় ৬টি পয়েন্টে ডিলার নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পুর্ন করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আবেদনকারীদের উপস্থিতিতে ডিলার নিয়োগ দেয়া হয়। ৬টি পয়েন্টে মোট ৮ জন আবেদন করেছেন। ৫টি তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিলার নিয়োগ হলেও একটিতে ৩জন আবেদন করায় লটারির মাধ্যমে ১জন নির্বাচিত করা হয়। এর আগে ডিলার নিয়োগের আবেদন প্রক্রিয়া শেষ হলেও মামলার জটিলতায় নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়। পরবর্তীতে মামলার জটিলতা শেষে ডিলার নিয়োগ দেয়া হয়।

উপজেলা খাদ্য অফিস সূত্রে, কেশরহাট পৌরসভার বাজার ধানের হাট পয়েন্টে নিয়োগ পান রাসেল রানা, কেশরহাট সিনামা হল সংলগ্ন পয়েন্টে নিয়োগ পান রাশেদুল ইসলাম, কেশরহাট বাজার অগ্রনী ব্যংক পয়েন্টে নিয়োগ পান আখতারুজ্জামান মিলন, কেশরহাট বাজার দরগাবাড়ি পয়েন্টে নিয়োগ পান শফিকুল ইসলাম, কেশরহাট উচ্চবিদ্যালয় গেট পয়েন্টে নিয়োগ পান দেলোয়ার হোসেন, কেশরহাট চাউলপট্রি পয়েন্টে নিয়োগ পান মাসুদ রানা।

এসময় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও ওএমএস কমিটির সদস্য সচিব মু: শফিকুল ইসলাম, উপজেলা খাদ্য পরিদর্শক আশরাফ হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ স্থানীয় গণমাধ্যম কর্মিরা।

উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা জানান, একেবারেই স্বচ্ছভাবে আবেদন প্রক্রিয়া শেষে যাচাই-বাছাই করে নিয়োগ প্রক্রিয়া সম্পুর্ন করা হয়েছে। আবেদনকারিদের মধ্যে একটি পয়েন্টে একাধিক প্রার্থী থাকায় লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২