ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক প্রেমিকের ! অন্তঃসত্ত্বা প্রেমিকার থানায় অভিযোগ

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৮:০২:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৮:০২:৪৫ অপরাহ্ন
রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক প্রেমিকের ! অন্তঃসত্ত্বা প্রেমিকার থানায় অভিযোগ রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক প্রেমিকের ! অন্তঃসত্ত্বা প্রেমিকার থানায় অভিযোগ
রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে চান্দিনা খাতুন ওরফে চাদনি (২৭), নামের এক যুবতীকে সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছে প্রেমিক আলামিন ইসলাম (৩০)। 

ইতিমধ্যেই ওই যুবতী ৩মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনা জানতে পেরে প্রেমিক আলামিন যুবতী প্রেমিকাকে নগরীর সাধুর মোড়ের ভাড়া করা বাড়িতে রেখে পালিয়েছে বলে অভিযোগ প্রেমিকা চাদনির। 

এ ব্যপারে গত শনিবার (৫ জুলাই), বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী প্রেমিকা চাদনি, তিনি মহানগরীর বোয়ালিয়া মডেল থানার দরগাপাড়া এলাকার বাসিন্দা।

অপরদিকে, প্রেমিক মোঃ আলামিন ইসলাম, তিনি দূর্গাপুর থানার বেলঘরিয়া এলাকার মোঃ আলাউদ্দিনের ছেলে।

ভুক্তভোগী প্রেমিকা চাদনি জানায়, গত ৪মাস পূর্বে আমার ফেসবুক বন্ধু মাসুমের মাধ্যমে আলামিন ইসলামের সাথে পরিচয় হয়। পরিচয়ের একসপ্তাহের মাথায় আলামিন আমাকে প্রেমের প্রস্তাব দিলে আমারও ভাললাগার জায়গা থেকে তার প্রস্তাবে রাজি হই। আমাদের প্রেমের সম্পর্ক চলাকালীন সময় আলামিন আমার সাথে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে আমি তা প্রত্যাখ্যান করি। পরে সে আমাকে বিয়ের করবে বলে ওয়াদা করে। এরপর আমি সরল বিশ্বাসে তার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ি। সে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিলেও দীর্ঘ ৪মাস যাবত আমাকে বিয়ে করব করছি বলে তালবাহানা করছে। ইতিমধ্যেই আমি ৩মাসের অন্তঃসত্ত্বা  হয়ে পড়ি। আমি প্রেমিক আলামিনকে বিয়ের জন্য চাপ দিলে সে আমার সাথে সম্পর্ক রাখবে না বলে ভাড়া বাসায় রেখে পালিয়ে যায় এবং আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে তার সাথে যোগোযোগের চেষ্টা করে ব্যার্থ হই। কোন উপায় না দেখে গত শনিবার (৫ জুলাই), বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি।

তিনি আরও জানায়, স্ত্রী সন্তানের কথা গোপন রেখে আমার সাথে প্রতারণার মাধ্যমে প্রেম ও শারীরিক সম্পর্ক গড়ে তুলে প্রতারক আলামিন। বিষয়টি সে পালিয়ে যাওয়ার পরে খোঁজ নিয়ে জানতে পারি।

অভিযোগের পর থেকে প্রতারক প্রেমিক আলামিন প্রায় আমাকে হত্যার হুমকি দিয়ে আসছে বলেও জানায় ভুক্তভোগী প্রেমিকা চাদনি। 

এ ব্যপারে জানতে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ মোস্তাক আহমেদ জানায়, ছেলের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। শুনেছি তারা মোল্লা দিয়ে বিবাহ্ করেছে। কিন্তু এখন যুবতীর সাথে যোগাযোগ করছে না বলে জেনেছি। যেহেতু যুবতী অন্তঃসত্ত্বা। তাই তার সাথে সংসার করতে হবে। আর যদি তা না করে। তাহলে যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২