ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ১২০ গ্রাম হেরোইনসহ মো. সাজ্জাদ (৬২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)। উদ্ধার করা হেরোইনের আনুমানিক অবৈধ বাজারমূল্য ১২ লাখ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকার গোডাউন মোড়সংলগ্ন মরহুম আব্বাস আলী ওরফে কাঙ্গালুর বাড়ির পশ্চিম পাশে একটি টিনের ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক।
এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই টিনের ঘরে মাদক কেনাবেচার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বাসিন্দা সাজ্জাদকে গ্রেপ্তার এবং তার কাছ থেকে ১২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজ্জাদ বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে মজুত করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি। পরে এসব মাদক সাভার, আশুলিয়া, ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এসআরবি-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানী ও আশপাশের এলাকায় সরবরাহের সঙ্গে জড়িত কারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যত প্রভাবশালী বা কৌশলীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার সাজ্জাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে ধামরাই থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই এসআরবি কর্মকর্তা।