ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ ধর্ষণের ঘটনায় ৯৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেলেন এক নারী নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে পাকিস্তানের টিসিপির সঙ্গে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে টিসিবি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে গিয়ে দুই কিশোর আটক ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ৬ জনকে গুলির দায় স্বীকার করে ফেসবুকে পোস্ট দিলেন ‘শুটার রায়হান’ স্ত্রী-সন্তান ঘুমায় বাসায়, কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটান কারারক্ষী রাজশাহীতে কৃষি উন্নয়ন প্রকল্পের টাকা হদিস নাই পুঠিয়ায় শতবর্ষী অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান মামলা প্রত্যাহার চাইলেন বাদী রাণীশংকৈলে পুলিশের কৌশলে নাশকতার মামলা- গ্রেপ্তার-৩ রাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভারতে ভুল বিচার, ১৮ বছর কারাবাসের পর প্যারোলে মুক্তি পেলেন বাদল ফরাজী ইয়াবাসহ আটক স্বামী, পালিয়ে গেলেন স্ত্রী কিশোরীকে নিয়ে ধানক্ষেতে আকিবুল, শুরু হয় বিয়ের জন্য বাগবিতণ্ডা মাদক সেবন করে মাকে নির্যাতন, অ্যাসিল্যান্ডের অ্যাকশন রুহুল কবির রিজভী কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমর্পণ করা শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাব: হাসনাত

ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার

  • আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৬:৪৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৬:৪৭:০২ অপরাহ্ন
ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। অন্যদিকে শ্রমিক প্রতিনিধিরা আগের দেওয়া ২২ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাবে এখনও অনড় রয়েছেন।

দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় মজুরি নির্ধারণে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আরও আলোচনা করে আজই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে নিম্নতম মজুরি বোর্ড।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করছেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। বেলা ২টায় এ সভা শুরু হয়।

এর আগে সোমবার বোর্ডের তৃতীয় সভায় কয়েক ঘণ্টা আলোচনার পর দুই পক্ষ তাদের প্রস্তাব সংশোধন করে। সভার শুরুতে মালিকপক্ষ ১৫ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। পরে তা বাড়িয়ে ১৫ হাজার ৫০০ টাকা এবং সবশেষ ১৫ হাজার ৭০০ টাকা করা হয়।

অন্যদিকে শ্রমিকপক্ষ শুরুতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানায়। আলোচনার একপর্যায়ে তা কমিয়ে ২৫ হাজার টাকা এবং সবশেষ ২২ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়।

বোর্ডের একজন সদস্য জানান, দীর্ঘ আলোচনা হলেও দুই পক্ষের মধ্যে মজুরি নিয়ে মতপার্থক্য থাকায় সোমবার রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়। মুলতবি হওয়া সভাটি মঙ্গলবার বেলা ২টায় আবার শুরু হয়।

মজুরি বোর্ডের সভার আলোচ্যসূচিতে রয়েছে, গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।

বর্তমানে তৈরি পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। মালিকপক্ষের সবশেষ প্রস্তাব অনুযায়ী, এই মজুরি বাড়িয়ে ১৫ হাজার ৭০০ টাকা করার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, ১ নভেম্বর সরকার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মালিক ও শ্রমিকপক্ষকে তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২

রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২