ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

চিন সিমান্তে মায়ানমারের বিদ্রোহীদের হুঁশিয়ারি দিল বেজিং

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৬:০৫:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৬:০৫:৪৮ অপরাহ্ন
চিন সিমান্তে মায়ানমারের বিদ্রোহীদের হুঁশিয়ারি দিল বেজিং চিন সিমান্তে মায়ানমারের বিদ্রোহীদের হুঁশিয়ারি দিল বেজিং
চিনের মদতপুষ্ট সামরিক জুন্টার বাহিনীকে পর্যুদস্ত করে উত্তর মায়ানমারের বিস্তীর্ণ এলাকা দখল করে নিল বিদ্রোহী জোটের অন্যতম সহযোগী ‘কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি’ (কেআইএ)-র বাহিনী। ইতিমধ্যেই চিন সীমান্তের বেশ কয়েকটি এলাকা তারা নিয়ন্ত্রণে নিয়েছে বলে গণতন্ত্রপন্থী নেত্রী আউং সান সু চির সমর্থক স্বঘোষিত ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’ নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ‘দ্য ইরাওয়াদি’ জানিয়েছে।

কেআইএ-র বাহিনী ইতিমধ্যেই কাচিন এলাকার খনির শহর বামো ঘিরে ফেলেছে। আশপাশের সমস্ত এলাকাও তারা দখল করেছে। চিন সীমান্ত থেকে ওই শহরের দূরত্ব ১০০ কিলোমিটারেরও কম। এই পরিস্থিতিতে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার সোমবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছে কেআইএ-কে। জানিয়ে দিয়েছে, বামো শহর দখল থেকে বিরত না হলে চিন কেআইএ পরিচালিত খনিগুলি থেকে ভারী খনিজ কিনবে না।

বিশ্বের প্রায় অর্ধেক ডাইস্প্রোশিয়াম এবং টারবিয়াম জাতীয় বিরল ভারী খনিজ কাচিন রাজ্যের খনিগুলো থেকে উত্তোলিত হয়। সেই খনিজ চিনে আমদানি করে ইলেকট্রিক গাড়ি ও উইন্ড টারবাইনের জন্য ব্যবহৃত চুম্বক নির্মাণ করে। তাৎপর্যপূর্ণ ভাবে গত বছরের শেষপর্বে কাচিন রাজ্যের অধিকাংশ খনিই দখল করে নিয়েছে কেআইএ এবং তার সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলি। এর পর তারা খনির ওপর কর বৃদ্ধি করে ও উৎপাদন নিয়ন্ত্রণ করেছে। ফলে আন্তর্জাতিক বাজারে ওই খনিজগুলির দাম বেড়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, ২০২৫ সালের প্রথম পাঁচ মাসে মায়ানমার থেকে ১২,৯৪৪ মেট্রিক টন রেয়ার আর্থ আমদানি করেছে। যা গত বছরের প্রথম পাঁচ মাসের তুলনায় অর্ধেক। মায়ানমার অন্যতম শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী কেআইএ-তে প্রায় ১৫ হাজার সশস্ত্র যোদ্ধা হয়েছে। তাদের অস্ত্রভান্ডারে রয়েছে, ভারী মেশিনগান, মর্টার, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। কেআইএ-র অর্থের উৎস স্থানীয় কর ও প্রাকৃতিক সম্পদ। তারা মনে করে, চিন শেষ পর্যন্ত খনিজের চাহিদার কারণে খনিজ আমদানি বন্ধ করবে না।

প্রসঙ্গত, মায়ানমারে গৃহযুদ্ধ থামাতে গত এক বছর ধরেই চিন তৎপর। গত জানুয়ারিতে বেজিংয়ের মধ্যস্থতায় বিদ্রোহী জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়্যান্স’-এর দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী ‘মায়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি’ (এমএনডিএএ) সে দেশের সামরিক জুন্টা নিয়ন্ত্রিত সরকারের সঙ্গে সংঘর্ষবিরতি চুক্তি করেছিল। কিন্তু ‘আরাকান আর্মি’ (এএ), ‘তাঙ ন্যাশনাল লিবারেশন আর্মি’ (টিএনএলএ)-র পাশাপাশি কেআইএ-ও জুন্টার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে। ১৭০০ কিলোমিটার দীর্ঘ ‘চিন-মায়ানমার অর্থনৈতিক করিডরে’র একাংশ ইতিমধ্যেই বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। ফলে মায়ানমারে বিনিয়োগ ঘিরে জিনপিং সরকারের উপর চাপ বাড়ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ