ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে কৃষি উন্নয়ন প্রকল্পের টাকা হদিস নাই পুঠিয়ায় শতবর্ষী অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান মামলা প্রত্যাহার চাইলেন বাদী রাণীশংকৈলে পুলিশের কৌশলে নাশকতার মামলা- গ্রেপ্তার-৩ রাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভারতে ভুল বিচার, ১৮ বছর কারাবাসের পর প্যারোলে মুক্তি পেলেন বাদল ফরাজী ইয়াবাসহ আটক স্বামী, পালিয়ে গেলেন স্ত্রী কিশোরীকে নিয়ে ধানক্ষেতে আকিবুল, শুরু হয় বিয়ের জন্য বাগবিতণ্ডা মাদক সেবন করে মাকে নির্যাতন, অ্যাসিল্যান্ডের অ্যাকশন রুহুল কবির রিজভী কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমর্পণ করা শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাব: হাসনাত ‘হেঁটে হেঁটে বা প্লেনে বাংলাদেশে চলে যাচ্ছি’—হাসিনা ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছেন: হুমায়ুন কবির ইউপি নির্বাচন ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি ‘ভাগ্যিস হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি’ বদলির পর সরকারি বাসায় থাকলে দিতে হবে দ্বিগুণ বাড়িভাড়া বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রাজশাহীতে বিজিবির অভিযানে ১২১ বোতল ভারতীয় মদ জব্দ সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় দেলুয়াবাড়ি মাদ্রাসায় নবনির্মিত ওয়াশ ব্লকের শুভ উদ্বোধন পানের ঝুড়িতে ইয়াবা পাচার, চট্টগ্রামে ১৩ হাজার ৬৩০ পিস উদ্ধার কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক রাজশাহীতে, রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

মামলা প্রত্যাহার চাইলেন বাদী রাণীশংকৈলে পুলিশের কৌশলে নাশকতার মামলা- গ্রেপ্তার-৩

  • আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৬:০২:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৬:০২:১২ অপরাহ্ন
মামলা প্রত্যাহার চাইলেন বাদী রাণীশংকৈলে পুলিশের কৌশলে নাশকতার মামলা- গ্রেপ্তার-৩ মামলা প্রত্যাহার চাইলেন বাদী রাণীশংকৈলে পুলিশের কৌশলে নাশকতার মামলা- গ্রেপ্তার-৩
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নাশকতার মামলায় তিনজনকে গ্রেপ্তারের পর এবার মামলা প্রত্যাহারের আবেদন করেছেন বাদী।

গত ২১ নভেম্বর থানায় দায়ের করা এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরদিন ২২ নভেম্বর আদালতে এফিডেভিটের মাধ্যমে মামলা প্রত্যাহারের আবেদন করেন মামলার বাদী ও পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি মাহাবুব আলম। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

বাদীর আদালতে দাখিল করা এফিডেফিট সূত্রে জানাযায়,গত ২১ নভেম্বর রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ আল বারি মোবাইল ফোনে মাহাবুবকে থানায় ডেকে নেন।

তিনি থানায় গেলে ওসি একটি স্বাক্ষরের প্রয়োজন বলে তাঁর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেন। পরবর্তীতে ওই স্বাক্ষরিত কাগজটি এজাহার হিসেবে প্রস্তুত করে মামলা রুজু করা হয় বলে এফিডেভিটে অভিযোগ করেন তিনি।

মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দীন, পৌর আওয়ামী লীগের সম্পাদক মহাদেব বসাক, সাবেক সম্পাদক সাধন বসাক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানাসহ ১১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়।

এফিডেভিটে মাহাবুব আলম দাবি করেন, মামলার বিষয়ে তিনি কিছুই জানেন না এবং তাঁর সামনে কোনো নাশকতার ঘটনাও ঘটেনি। এটি ওসির কৌশল বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা মামলা থেকে অব্যাহতি কিংবা জামিন পেলে তাঁর কোনো আপত্তি নেই। এদিকে মামলা দায়েরের পরপরই পুলিশ পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার (৫০), বাচোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজানুল হক রঞ্জু (৪০) ও ছাত্রলীগের সক্রিয় কর্মী আব্দুর রাজ্জাককে (২৮) গ্রেপ্তার করে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তবে বাদীর অভিযোগ অস্বীকার করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) আমানুল্লাহ আল বারি বলেন, বাদী নিজেই থানায় এসে এজাহার দাখিল করেছেন।

এ বিষয়ে ভিডিও ফুটেজও রয়েছে। এখানে পুলিশের কোনো কৌশল ছিল না। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাদী মাহাবুব আলম এ প্রতিনিধিকে বলেন, আমি কোন মামলা করিনি এবং কি কোন ঝামেলাই জড়াতে চাইনা। যারা দলীয় গুরুত্বপূর্ণ পদে আছে তারা মামলা করবে। আমাকে এখানে ফাসানো হয়েছে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে সাব-ইন্সপেক্টর বিল্লাল বলেন, স্যার একটু ব্যস্ত আছে,বিষয়টি আমি স্যারকে জানাবো।

এ বিষয়ে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বলেন, পীরগঞ্জ-রাণীশংকৈল একটি শান্তিপ্রিয় এলাকা। এখানকার পরিবেশ শান্ত রয়েছে। কোনোভাবেই এ পরিবেশ অশান্ত করা যাবে না। পুলিশ মামলা-বাণিজ্যের উদ্দেশ্যে এ মামলা করেছে বলে তিনি অভিযোগ করেন। বাদী মামলা প্রত্যাহার করবেন বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২

রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২