ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোরীকে নিয়ে ধানক্ষেতে আকিবুল, শুরু হয় বিয়ের জন্য বাগবিতণ্ডা মাদক সেবন করে মাকে নির্যাতন, অ্যাসিল্যান্ডের অ্যাকশন রুহুল কবির রিজভী কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমর্পণ করা শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাব: হাসনাত ‘হেঁটে হেঁটে বা প্লেনে বাংলাদেশে চলে যাচ্ছি’—হাসিনা ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছেন: হুমায়ুন কবির ইউপি নির্বাচন ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি ‘ভাগ্যিস হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি’ বদলির পর সরকারি বাসায় থাকলে দিতে হবে দ্বিগুণ বাড়িভাড়া বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রাজশাহীতে বিজিবির অভিযানে ১২১ বোতল ভারতীয় মদ জব্দ সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় দেলুয়াবাড়ি মাদ্রাসায় নবনির্মিত ওয়াশ ব্লকের শুভ উদ্বোধন পানের ঝুড়িতে ইয়াবা পাচার, চট্টগ্রামে ১৩ হাজার ৬৩০ পিস উদ্ধার কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক রাজশাহীতে, রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর! নিয়ন্ত্রণে নেই ইমরানের রক্তচাপ, বিপদ হতে পারে যে কোনও মুহূর্তে! দাবি চিকিৎসকের, ‘বেঁচে ফিরব না সনী দেওলের পুত্র রাজবীর দেওলের সঙ্গে গাঁটছ়ড়া বাঁধবেন সচিন-কন্যা সারা তেন্ডুলকর মাছ খেয়ে যৌবন ধরে রেখেছেন ৫৭ বছরের জেনিফার কুশার সঙ্গে বিচ্ছেদের পরে কী হয়েছিল প্রাক্তন স্বামীর হাতের রুদ্রাক্ষের মালার রহস্য জানালেন সাই পল্লবী

মাদক সেবন করে মাকে নির্যাতন, অ্যাসিল্যান্ডের অ্যাকশন

  • আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৫:২১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৫:২১:১৭ অপরাহ্ন
মাদক সেবন করে মাকে নির্যাতন, অ্যাসিল্যান্ডের অ্যাকশন মাদক সেবন করে মাকে নির্যাতন, অ্যাসিল্যান্ডের অ্যাকশন
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাসহ পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে জুয়েল মিয়া (৪২) নামে এক মাদকাসক্ত যুবককে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত জুয়েল জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার আব্দুল বারির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন বলেন, সে দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। একাধিকবার মাদক সেবনের কারণে তাকে পুলিশ গ্রেপ্তারও করেছে। তার মা দুই দিন আমার কাছে এসে মৌখিকভাবে নির্যাতনের অভিযোগও করেন। সে প্রায়শই মাদক সেবন করে তার মাসহ পরিবারের সদস্যদের মারধর করত। অভিযানে মাদকাসক্ত ওই যুবককে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেড় বছর (১৮ মাস) বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত মাদকাসক্ত ব্যক্তিকে সোমবার রাতেই সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২

রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২