ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদক কারবারী-সেবক লীগ সহ গ্রেফতার ২৩, একজনের কারাদণ্ড সহকর্মীর ওপর হামলার ঘটনায় রাজশাহীতে আইনজীবীদের প্রতিবাদ সভা সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা সরকারি ইঞ্জিনিয়ার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছা স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে ঝোপে লুকিয়ে আর ওঁত পাততে পারবে না কচুয়ার চোর-ডাকাতরা রাজশাহীতে ১০১ হারানো মোবাইল ফোন উদ্ধার , মালিকদের হাতে হস্তান্তর অবৈধভাবে বাংলাদেশে এক বছর থাকার পর সীমান্তে আটক ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা, ভারতীয় নাগরিকসহ আটক ৪ চাটমোহরে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান ড. ইউনূসের নৌবাহিনীর ৪০ সদস্য পেলেন শান্তিকালীন পদক দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি শিক্ষকদের ২৫ শতাংশ সময় গবেষণায় ব্যয়ের আহ্বান রুয়েট উপাচার্যের নগরীতে মাদক সেবন ও চুরির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ৭, কারাদণ্ড নগরীর কাজলায় নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল রাকসুর তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে সপ্তম দিনেও অবস্থানে রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২ আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত সতীর্থ

সহকর্মীর ওপর হামলার ঘটনায় রাজশাহীতে আইনজীবীদের প্রতিবাদ সভা

  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৯:০৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৯:০৮:৩০ অপরাহ্ন
সহকর্মীর ওপর হামলার ঘটনায় রাজশাহীতে আইনজীবীদের প্রতিবাদ সভা সহকর্মীর ওপর হামলার ঘটনায় রাজশাহীতে আইনজীবীদের প্রতিবাদ সভা
রাজশাহী আদালতে নবীন আইনজীবী আয়েশা খাতুন ও ইয়ামিনসহ সারাদেশের বিভিন্ন আদালতে আইনজীবীদের উপর সন্ত্রাসী হামলা ও দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল রাজশাহী শাখা।

সোমবার সকালে রাজশাহী আদালত চত্বরে এই সমাবেশ করেন আইনজীবীরা।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল এর কেন্দ্রীয় সহ-সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাড. আবু মোহাম্মদ সেলিম। সভার সভাপতিত্ব করেন ল'ইয়ার্স কাউন্সিল রাজশাহী শাখার সভাপতি অ্যাড. শামসুল আলম। সভা সঞ্চালনা করেন অ্যাড. হাসানুল বান্না সোহাগ। 

প্রধান অতিথি রাজশাহী আদালতে নবীন আইনজীবী আয়েশা খাতুন ও ইয়ামিনসহ সারাদেশের বিভিন্ন আদালতে আইনজীবীদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে রাজশাহী আইনজীবী সমিতির বর্তমান কমিটিকে আদালত চত্বরের আইনি পরিবেশ বজায় রাখার যথাযথ আইনি ব্যাবস্থা গ্রহণের জন্য আহবান জানান। 

তিনি আরও বলেন সাধারণ আইনজীবীদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে ল'ইয়ার্স কাউন্সিল সদা তৎপর আছে এবং থাকবে। প্রধান অতিথি সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, সরকার যদি জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন করে তবে ল'ইয়ার্স কাউন্সিল আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। 

উক্ত সভায় আরও বক্তব্য রাখেন-সেলিম রেজা মাসুম, এড. মিনহাজ, এড. সিরাজুল ইসলাম ফিরোজ, আব্দুল কাদির, এড. মিরাজ, এড. আয়েশা খাতুন সহ আরও অনেক সাধারণ আইনজীবী।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২

রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২