ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সহকর্মীর ওপর হামলার ঘটনায় রাজশাহীতে আইনজীবীদের প্রতিবাদ সভা সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা সরকারি ইঞ্জিনিয়ার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছা স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে ঝোপে লুকিয়ে আর ওঁত পাততে পারবে না কচুয়ার চোর-ডাকাতরা রাজশাহীতে ১০১ হারানো মোবাইল ফোন উদ্ধার , মালিকদের হাতে হস্তান্তর অবৈধভাবে বাংলাদেশে এক বছর থাকার পর সীমান্তে আটক ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা, ভারতীয় নাগরিকসহ আটক ৪ চাটমোহরে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান ড. ইউনূসের নৌবাহিনীর ৪০ সদস্য পেলেন শান্তিকালীন পদক দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি শিক্ষকদের ২৫ শতাংশ সময় গবেষণায় ব্যয়ের আহ্বান রুয়েট উপাচার্যের নগরীতে মাদক সেবন ও চুরির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ৭, কারাদণ্ড নগরীর কাজলায় নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল রাকসুর তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে সপ্তম দিনেও অবস্থানে রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২ আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত সতীর্থ পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ, ছেলের নাম রাখলেন ওহী বিন ওয়াদুদ

গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান ড. ইউনূসের

  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৮:২৮:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৮:২৮:৪৩ অপরাহ্ন
গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান ড. ইউনূসের গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান ড. ইউনূসের
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ ও হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জড়িত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে মুহাম্মদ ইউনূস বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে তার নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানান তিনি।

গ্রামীণ ব্যাংকের ওপর পরিকল্পিত ও ধারাবাহিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে ব্যাংকটির বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান। ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ঋণগ্রহীতাদের কাছে ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ার এবং সরকারের কাছে বাকি ১০ শতাংশ শেয়ার রয়েছে। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি।

তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের ওপর হামলা মানে লাখ লাখ দরিদ্র নারীর নিরাপত্তা, স্বাধীনতা ও তাঁদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত। এসব হামলায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এতে গ্রামীণ নারীদের মধ্যে গভীর আতঙ্ক তৈরি হয়েছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, হামলাকারীরা মিথ্যা প্রচারণা চালিয়ে গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। অথচ ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি কখনো ব্যাংকটির কোনো শেয়ারের মালিক ছিলেন না।

ইউনূস জানান, গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে।

তিনি বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। যেসব স্থানে হামলা হয়েছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

বিবৃতিতে ইউনূস আরও বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, বরং দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং কোটি মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাপনের আকাঙ্ক্ষার ওপর আঘাত।

গ্রামীণ ব্যাংকের দেশি-বিদেশি বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি হামলার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংককে রক্ষায় সবাইকে ভূমিকা রাখতে হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২

রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২