ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল ​রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব, মির্জা ফখরুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন প্রেমিকা গৌরীকে বিয়ে করলেন আমির

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৫:৪২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৫:৪২:১৯ অপরাহ্ন
নতুন প্রেমিকা গৌরীকে বিয়ে করলেন আমির নতুন প্রেমিকা গৌরীকে বিয়ে করলেন আমির
নতুন প্রেমিকাকে বিয়ে করেই ফেললেন আমির খান। মার্চ মাসে নিজের জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন আমির। বেঙ্গালুরু নিবাসী প্রেমিকার সঙ্গে কী ভাবে দেখা, কবে থেকে প্রেম, সব জানিয়েছিলেন আমির। পরিবারের সকলের সঙ্গে গৌরীর আলাপচারিতা পর্বও সারা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। এ বার বললেন গৌরীর সঙ্গে বিয়েটাও হয়ে গিয়েছে তাঁর।

দু’বার বিবাহবিচ্ছেদের পরে অবশেষে গৌরীর মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন বলে জানিয়েছিলেন আমির। বিয়ের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে আমির বলেন, “গৌরী ও আমি দু’জনই এই সম্পর্ককে খুবই গুরুত্ব দিচ্ছি। আমরা পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তো সঙ্গী। আমরা একসঙ্গেই আছি। বলা ভাল, মন থেকে আমি ইতিমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত।” বাস্তবে বিবাহবন্ধনে ফের আবদ্ধ হবেন কি না, সে সিদ্ধান্ত নেবেন গৌরীর সঙ্গে এই সফর থেকেই, জানিয়েছেন আমির।

গৌরী বেঙ্গালুরু নিবাসী। তাঁর বয়স এখন ৪৬। তিনি এক পুত্রসন্তানের মা। অন্য দিকে আমির কিছু দিন আগেই ৬১ বছরে পা রেখেছেন। দু’জনের বয়সের ব্যবধান ১৪ বছর। বর্তমানে মুম্বইয়ের একটি বাড়িতে একত্রবাস করছেন তাঁরা।

২০২১-এ দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে বিচ্ছেদ হয় আমিরের। যৌথ ভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তাঁরা। তার পরে আমিরের নাম জড়িয়েছিল অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে। তবে আমিরের বক্তব্য, “আমি এমন একজনকে খুঁজছিলাম, যার মধ্যে আমি শান্তি খুঁজে পাব। যার সঙ্গ আমাকে শান্তি দেবে। তখনই আমার জীবনে গৌরী আসে।” অন্য দিকে গৌরী বলেছেন, “আমি জীবনে একজন দয়ালু ও ভদ্র মানুষকে চাইছিলাম।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ

পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ