ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত শিক্ষার্থীকে কামড় দিল পাতি কালাচ, রাবি হলে আতঙ্ক নিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে রাজশাহীতে ছাত্র-যুব সমাবেশ বারনইয়ের পানি-মাছে বিপন্ন জনজীবন, উঠল ১০ দফা দাবি গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন, জনকল্যাণ আর মানুষের পাশে থাকার ১৬ বছরের পথচলা বাগমারায় মদ-গাঁজাসহ গ্রেপ্তার ১ পাবনায় নিবন্ধন ছাড়াই সার মজুত, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা মানসনদ ছাড়াই বেকারি পণ্য, রাজশাহীতে জরিমানা এথেন্সে শক্তিশালী বিস্ফোরণে ভবন ধস, নবদম্পতিসহ নিহত ৬ টিকটকে পরিচয় থেকে ‘কাছে আসা’, দেখা করাই কাল হলো কিশোরীর নগরীজুড়ে জুয়াড়ি, হেরোইন, ইয়াবা, গাঁজা সহ গ্রেফতার ২৫ ছয় বছরের শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যা শিশুকে দোকানে নেওয়ার পর নিজেকে আর ‘ধরে রাখতে পারলেন না’ বৃদ্ধ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে স্কুল ও কলেজের ৭ শিক্ষার্থীকে গ্রেপ্তা এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ফিল্মি স্টাইলে নির্যাতন নওগাঁ থেকে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু

নাচোলে নবাগত ইউএনও’র যোগদান

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৫:৩৮:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৫:৩৮:২৯ অপরাহ্ন
নাচোলে নবাগত ইউএনও’র যোগদান নাচোলে নবাগত ইউএনও’র যোগদান
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার এর বদলি জনিত বিদায় ও নবাগত নির্বাহী অফিসার তাঁর কর্মস্থল নাচোল উপজেলায় যোগদান করেন। নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করেন সদ্য বিদায়ী ইউএনও ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা।

মঙ্গলবার (৮জুলাই) দুপুরে নাচোল উপজেলা নির্বাহী অফিসার পদে মোঃ কামাল উদ্দিন ৩২তম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এসময় বিদায়ী ইউএনও নীলুফা সরকার, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, নাচোল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

নবাগত ইউএনওকে সবার সাথে পরিচয় করিয়ে দেন বিদায়ী ইউএনও নীলুফা সরকার। সদ্য নবাগত ইউএনও কামাল উদ্দিন সকলের সহযোগিতা চেয়ে বলেন যে, নতুন কর্মস্থলে সঠিকভাবে যেন দ্বায়িত্ব পালন করতে পারেন সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কামাল উদ্দিন যোগদানের আগে, নওগাঁ জেলার আত্রাই উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৫'তম বিসিএস ব্যাচের কর্মকর্তা।

এছাড়াও সদ্য বিদায়ী ইউএনও নীলুফা সরকার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) রাজশাহী বিভাগীয় অফিসে সচিব পদে যোগদান করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা

রাজশাহীতে পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা