ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ, ছেলের নাম রাখলেন ওহী বিন ওয়াদুদ লালপুরে পুলিশের অভিযান, দেড় কেজি গাঁজাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার সাই পল্লবীর হাতে থাকা রুদ্রাক্ষের মালার রহস্য ফাঁস ১৫ বছরের জন্য জাপানি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল গ্রামীণ ব্যাংকের শাখায় ধারাবাহিক হামলা-অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ইউনূসের নাটোরের নলডাঙ্গায় কৃষকদের জন্য মিনি কোল্ডস্টোরেজ, সংরক্ষণ হবে ৭ টন ফসল আমতলীতে এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে প্রকৌশলী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের সঙ্গে মজুরি বোর্ডের বৈঠক যুক্তরাষ্ট্রে চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে ২৩০ লাখ ডলারের পণ্য চুরি, গ্রেপ্তার ১৪ এক দিনের সফরে মঙ্গলবার রাজশাহী আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পানের ঝুড়িতে অভিনব কায়দায় ইয়াবা পাচার, চান্দগাঁওয়ে ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ আটক ১ ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার সিংড়ার চলনবিলে শুরু হয়েছে আগাম খিরা চাষ রানীশংকৈল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার মোহনপুরে মাশরুম চাষের উজ্জ্বল সম্ভাবনা নাটোরে ১০৬ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫

আমতলীতে এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে প্রকৌশলী গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৫:৫১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৫:৫১:৫৬ অপরাহ্ন
আমতলীতে এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে প্রকৌশলী গ্রেপ্তার আমতলীতে এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে প্রকৌশলী গ্রেপ্তার

বরগুনার আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর একটি দল ফাঁদ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

দুদক সূত্রে জানা যায়, স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণকাজের পাওয়ার অব অ্যাটর্নিপ্রাপ্ত ঠিকাদার শেখ নোমান রেজার কাছে বিভিন্ন সময়ে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন প্রকৌশলী রুবেল খান।

অভিযোগ অনুযায়ী, ঘুষ দিতে অস্বীকৃতি জানালে প্রকল্পের কাজে বাধা দেওয়া, বৈধ বিল আটকে রাখা এবং বিল অনুমোদনের সুপারিশ না করার হুমকি দিয়ে ঠিকাদারকে হয়রানি করেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার দুদকের কাছে লিখিত অভিযোগ করেন। পাশাপাশি ঘুষ গ্রহণের সময় ওই কর্মকর্তাকে হাতেনাতে ধরতে ফাঁদ অভিযান পরিচালনার আবেদন জানান।

অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের অনুমোদন নিয়ে সোমবার পটুয়াখালী দুদক কার্যালয়ের একটি দল ফাঁদ অভিযান পরিচালনা করে। এ সময় এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় প্রকৌশলী মো. রুবেল খানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীতে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে জেলহাজতে পাঠানোর কার্যক্রম চলছে।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার