ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে পুলিশের অভিযান, দেড় কেজি গাঁজাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার সাই পল্লবীর হাতে থাকা রুদ্রাক্ষের মালার রহস্য ফাঁস ১৫ বছরের জন্য জাপানি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল গ্রামীণ ব্যাংকের শাখায় ধারাবাহিক হামলা-অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ইউনূসের নাটোরের নলডাঙ্গায় কৃষকদের জন্য মিনি কোল্ডস্টোরেজ, সংরক্ষণ হবে ৭ টন ফসল আমতলীতে এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে প্রকৌশলী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের সঙ্গে মজুরি বোর্ডের বৈঠক যুক্তরাষ্ট্রে চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে ২৩০ লাখ ডলারের পণ্য চুরি, গ্রেপ্তার ১৪ এক দিনের সফরে মঙ্গলবার রাজশাহী আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পানের ঝুড়িতে অভিনব কায়দায় ইয়াবা পাচার, চান্দগাঁওয়ে ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ আটক ১ ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার সিংড়ার চলনবিলে শুরু হয়েছে আগাম খিরা চাষ রানীশংকৈল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার মোহনপুরে মাশরুম চাষের উজ্জ্বল সম্ভাবনা নাটোরে ১০৬ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫ রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ভারতীয় পণ্য জব্দ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের সঙ্গে মজুরি বোর্ডের বৈঠক

  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৫:৩৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৫:৩৯:১১ অপরাহ্ন
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের সঙ্গে মজুরি বোর্ডের বৈঠক পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের সঙ্গে মজুরি বোর্ডের বৈঠক

দেশের তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসেছে নিম্নতম মজুরি বোর্ড।

সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সভায় পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের লিখিত প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গঠিত নিম্নতম মজুরি বোর্ডের এ বৈঠকে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

এর আগে, গত ৯ নভেম্বর শ্রমিক অসন্তোষের মধ্যে ১ নভেম্বর গঠিত মজুরি বোর্ডের কাছে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী, এ পরিমাণ অর্থ প্রায় ২৫৬ ডলার ৫০ সেন্ট।

এদিকে, শ্রমিকপক্ষের কাছে মালিকদের প্রস্তাব গ্রহণযোগ্য না হলে চলমান শ্রম অসন্তোষ আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছেন মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।

মালিকপক্ষের প্রস্তাব এবং শ্রমিকপক্ষের দাবির মধ্যে সমন্বয় করে বোর্ড কী সুপারিশ করে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার