ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

গোদাগাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা!

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৫:২৯:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৫:২৯:৩৪ অপরাহ্ন
গোদাগাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা! গোদাগাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা!
রাজশাহীর গোদাগাড়ীতে প্রকাশ্যে হামলা মনিরুল ইসলাম (৪৭) নামের এক ডেকোরেটর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

সোমবার (৬ জুলাই) রাত ৯ টার দিকে গোদাগাড়ী থানার আইহাই গ্রামের সাগরাম মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম গোদাগাড়ী থানার নারায়নপুর গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় ডেকোরেটর ব্যাবসায়ী ও জমি কেনাবেচা করেন। 

এ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৩ জনকে আসামী করে গোদাগাড়ী মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের করেছে ।

হত্যা মামলার আসামীরা হলেন, মোঃ আশরাফুল ইসলাম (৬০), মোঃ মফিজুল ইসলাম (৫০), মোঃ সাদ্দাম হোসেন (৩৭), মোঃ আকবর আলী (২৮), মোঃ বাবর আলী (১৯), মোঃ হানিফ (২৯), মোঃ রমজান আলী (২০) সহ  অজ্ঞাতনামা আরও ৫-৬ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জমি সংক্রান্ত কাজে মনিরুল ইসলাম আমনুরায় গিয়েছিলেন। সেখান থেকে কাজ শেষে রাত ৯টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে সাগরাম মোড়ে আব্দুল হাকিমের চায়ের দোকানের সামনে পৌঁছালে প্রতিপক্ষের ১০-১২ জন দূর্বৃত্তরা লাঠি, রড ও লোহার পাইপ নিয়ে তার ওপর অতর্কিত হামলা চলিয়ে মনিরুলকে এলোপাথাড়ি পেটায়। এ সময় সে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে গেলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা মনিরুলকে উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার  অবস্থার অবনসতি ঘটে। এরপর কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক রাতেই তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, মনিরুল ইসলামের পূর্বে প্রতিপক্ষের কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। সেই মামলা নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

এ ব্যপারে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের করেছেন। মঙ্গলবার দুপুরে নিহতের লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের নিকট হস্তন্তর করা হয়েছে। 
আসামিদের গ্রেফতারের অভিযান শুরু করেছে পুলিশ বলেও জানান ওসি। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার