নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া বাইপাস মোড়ে অভিযান চালিয়ে ১০৬গ্রাম হেরোইনসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫।
শনিবার (২১ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো: নাটোরের সিংড়া পৌরসভার নিংগইন এলাকার মমি আক্তার (৩৬) ও পেট্টো বাংলা এলাকার সীমা আক্তার (২৮)। তারা সম্পর্কে বোন।
এসআরবি-৫-এর রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের হেফাজত থেকে ১০৬ গ্রাম হেরোইন ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, রাজশাহী থেকে হেরোইন সংগ্রহ করে সিংড়ার এক অজ্ঞাত মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তারা বহন করছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাটোর সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক