ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫ রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ভারতীয় পণ্য জব্দ মনের অসুখ সারানোর প্রতিষেধক তৈরি করে ফেললেন বিজ্ঞানীরা ঠান্ডার আমেজে সর্দি-কাশি সারছে না, অ্যান্টিবায়োটিক নয় শরীর সারবে তিন রকম চায়ে পবায় নিবন্ধন ছাড়াই সমবায়ের নামে ঋণ ব্যবসার অভিযোগ বিজয়কে নিয়ে বিতর্ক, ফুঁসে উঠলেন রশ্মিকা মন্দানা ছ’বছরের দাম্পত্যে ইতি ঘটিয়ে বিচ্ছেদের পথে বীর-সপনা! স্বামীর বিরুদ্ধে কী ইঙ্গিত গায়িকার বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন গৌরব মৃত্যুর প্রথম রাত কেমন হবে। বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত নির্বাহী পরিচালকের প্রচেষ্টায় বদলে যাচ্ছে বরেন্দ্রের সেচব্যবস্থা রাজশাহী মহানগর যুবদলে রদবদল, যুগ্ম আহ্বায়ক সৌরভ ও সনি সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১ শয়নকক্ষের ড্রয়ারে মাদকের মজুত; ঠাকুরগাঁওয়ে ৮৫০ পিস ট্যাপেন্টাডল,দেশি বিদেশি মদসহ যুবক আটক পীরগঞ্জে ইএসডিও'র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের রমরমা বাণিজ্য, আটক দুই হিলিতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ শিশুকে বাঁচাতে নিজের গাড়িতে তুলে হাসপাতালে হুইপ দুলু মোংলায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

বিজয়কে নিয়ে বিতর্ক, ফুঁসে উঠলেন রশ্মিকা মন্দানা

  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৭:৪৯:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৭:৪৯:৩২ অপরাহ্ন
বিজয়কে নিয়ে বিতর্ক, ফুঁসে উঠলেন রশ্মিকা মন্দানা বিজয়কে নিয়ে বিতর্ক, ফুঁসে উঠলেন রশ্মিকা মন্দানা
স্বামী বিজয় দেবরকোন্ডার সঙ্গে ‘কফি উইথ কর্ণ’-তে এসে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। কর্ণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠানের অন্তিম সিজ়নের দ্বিতীয় পর্বে হাজির হয়েছিলেন তারকাদম্পতি। তাঁদের দেখে নেটাগরিকের একাংশের দাবি ছিল, রশ্মিকা ভালবাসেন বিজয়কে। আর বিজয় নিজেকেই ভালবাসেন। নানা রকমের কটাক্ষ ধেয়ে এসেছিল বিজয় ও রশ্মিকার দিকে।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোয় যে, শেষপর্যন্ত পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন রশ্মিকা ও বিজয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিতর্ক এবং কটাক্ষ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। সাক্ষাৎকারে রশ্মিকাকে প্রশ্ন করা হয়, সমাজমাধ্যমে নেতিবাচক মন্তব্য কী ভাবে সামলান তিনি? উত্তরে অভিনেত্রী জানান, আগে এমন মন্তব্যের জবাব দিতেন। কিন্তু এখন আর সেই পথে হাঁটেন না।

রশ্মিকার কথায়, “আগে আমি উত্তর দিতাম। কিন্তু একটা সময়ের পরে বুঝেছি, এর কোনও অর্থ নেই। অযথা সময় নষ্ট হয় মাত্র। হয়তো, কখনও কখনও জবাব দিতে ইচ্ছা করে। কিন্তু নিজেকে থামিয়ে রাখি। কারণ, অনেক সময় চুপ থাকাই সবচেয়ে ভাল।”

এর পরেই ‘কফি উইথ কর্ণ’-এর বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। ওই অনুষ্ঠানে রশ্মিকা জানিয়েছিলেন, টানা এক বছর ধরে প্রতিদিন বিজয়কে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয় নানা আলোচনা। নিজের ব্যক্তিত্ব, অভিনয়, ছবি বা কাজ নিয়ে সমালোচনায় আপত্তি নেই রশ্মিকার। অভিনেত্রীর মতে, তারকা হলে সমালোচনা মেনে নেওয়ার মানসিকতা রাখতে হয়। মানুষের মত প্রকাশের অধিকারও রয়েছে। কিন্তু পরিবারের কাউকে আক্রমণ করলে আর চুপ করে থাকবেন না তিনি।

‘পুষ্পা’-খ্যাত অভিনেত্রী এই প্রসঙ্গে বলেন, “আমার পরিবারকে নিয়ে কেউ কিছু বললে আমি একেবারেই মেনে নিতে পারি না। তখন আমি পুরো লড়াকু মেজাজে চলে যাই। আমার আসন্ন ছবি ‘মাইসা’-র মতোই হয়ে উঠব। আমার পরিবার তো এই পেশা বেছে নেয়নি। তাঁরা কেউ পরিচিত মানুষও নন। তাই তাঁদের নাম টেনে এনে ব্যক্তিত্ব নিয়ে কুৎসা করা কি ঠিক? তাঁরা তো এর যোগ্য নন!”

অভিনেত্রীর মতে, তাঁর পরিবার এবং বন্ধুবান্ধবকে এ ভাবে আক্রমণ করার অধিকার কারও নেই। তারকা হওয়ার কারণে তিনি এবং বিজয় হয়তো অনেক কটাক্ষ সহ্য করতে পারেন। কিন্তু সেই আক্রমণের আঁচ পরিবারের সদস্যদের গায়ে লাগলে তা আর মেনে নেওয়া সম্ভব নয় রশ্মিকার পক্ষে।

উল্লেখ্য, রশ্মিকা এখন অপেক্ষায় রয়েছেন তাঁর আগামী ছবি ‘মাইসা’-র মুক্তির। প্রকাশ্যে এসেছে ছবির গান ‘ও মাইসা রে’। গানে একেবারে অন্য রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। তাঁর রক্তবর্ণা রূপ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। স্ত্রীর প্রশংসা করেছেন বিজয়ও।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার