ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫ রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ভারতীয় পণ্য জব্দ মনের অসুখ সারানোর প্রতিষেধক তৈরি করে ফেললেন বিজ্ঞানীরা ঠান্ডার আমেজে সর্দি-কাশি সারছে না, অ্যান্টিবায়োটিক নয় শরীর সারবে তিন রকম চায়ে পবায় নিবন্ধন ছাড়াই সমবায়ের নামে ঋণ ব্যবসার অভিযোগ বিজয়কে নিয়ে বিতর্ক, ফুঁসে উঠলেন রশ্মিকা মন্দানা ছ’বছরের দাম্পত্যে ইতি ঘটিয়ে বিচ্ছেদের পথে বীর-সপনা! স্বামীর বিরুদ্ধে কী ইঙ্গিত গায়িকার বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন গৌরব মৃত্যুর প্রথম রাত কেমন হবে। বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত নির্বাহী পরিচালকের প্রচেষ্টায় বদলে যাচ্ছে বরেন্দ্রের সেচব্যবস্থা রাজশাহী মহানগর যুবদলে রদবদল, যুগ্ম আহ্বায়ক সৌরভ ও সনি সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১ শয়নকক্ষের ড্রয়ারে মাদকের মজুত; ঠাকুরগাঁওয়ে ৮৫০ পিস ট্যাপেন্টাডল,দেশি বিদেশি মদসহ যুবক আটক পীরগঞ্জে ইএসডিও'র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের রমরমা বাণিজ্য, আটক দুই হিলিতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ শিশুকে বাঁচাতে নিজের গাড়িতে তুলে হাসপাতালে হুইপ দুলু মোংলায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত

  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৭:৩০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৭:৩০:০১ অপরাহ্ন
বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত
বাড়ি ফেরার পথে আর ঘরে ফেরা হলো না ১৮ বছরের তরুণ ফয়সাল আলীর। পরিবারের কাছে ফেরার সেই যাত্রাই কেড়ে নিল তাঁর প্রাণ।

ঠাকুরগাঁওয়ে রেললাইন পারাপারের সময় মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এই কলেজছাত্র। মুহূর্তেই থেমে গেল তাঁর স্বপ্নময় জীবনের পথচলা। শনিবার (২১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ রেলস্টেশনের অদূরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল আলী সদর উপজেলার পূর্ব পারপুগী গ্রামের আলু ব্যবসায়ী মোহাম্মদ মানিকের ছেলে।

তিনি স্থানীয় শিবগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন ফয়সাল। পথে শিবগঞ্জ রেলস্টেশনের অদূরে একটি রেলক্রসিং পার হওয়ার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী একটি ট্রেন তাঁর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

এতে তিনি ট্রেনের নিচে পড়ে কাটা যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একটি দুর্ঘটনায় অকালে নিভে গেল সম্ভাবনাময় এক তরুণের জীবন। যে বয়সে বই-খাতা হাতে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই তাঁকে চলে যেতে হলো না ফেরার দেশে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার