ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১ শয়নকক্ষের ড্রয়ারে মাদকের মজুত; ঠাকুরগাঁওয়ে ৮৫০ পিস ট্যাপেন্টাডল,দেশি বিদেশি মদসহ যুবক আটক পীরগঞ্জে ইএসডিও'র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের রমরমা বাণিজ্য, আটক দুই হিলিতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ শিশুকে বাঁচাতে নিজের গাড়িতে তুলে হাসপাতালে হুইপ দুলু মোংলায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার বাসর রাতেই বাড়িতে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, উধাও বর ও নববধূ মেকুরআলগা সীমান্তে ৭ ভারতীয় গরু জব্দ চা শ্রমিকদের বেতন-বোনাসের সাত লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৭ মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ মৌসুমী-ওমর সানী কেন আলাদা থাকছেন, জানা গেল আসল কারণ ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ কংগ্রেস নেতাদের ইনস্টাগ্রাম বন্ধ, ভারতে হামলার শিকার মেটার অফিস ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা! চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা! ব্যাংকের শীর্ষ পদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা, আসছে আরও পরিবর্তন পুরনো এসি জমা দিলেই ওয়ালটনের নতুন এসিতে ৩০% ছাড় শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু

সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৭:০৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৭:০৬:২৩ অপরাহ্ন
সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক
কয়েক দিনের টানা বৃষ্টি আর বৈরী আবহাওয়ায় নাটোরের সিংড়ায় পাকা আমন ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। চলতি মৌসুমে আমন ধানের ফলন ভালো হলেও ঠিক পাকা ধান কাটার মৌসুমে এমন আবহাওয়ায় ফসল ঘরে তুলতে হিমশিম খাচ্ছেন তারা। অনেক জমিতে পানি জমে থাকায় নুয়ে পড়া পাকা ধান ও কাটা ধানের আঁটি পানির নিচে তলিয়ে গেছে।

​বৈরী আবহাওয়ার কারণে মাঠে পর্যাপ্ত শ্রমিকও পাওয়া যাচ্ছে না। শ্রমিক সংকটের পাশাপাশি বাড়তি মজুরি চেয়েও কাজ করতে চাইছেন না অনেকে। এমন পরিস্থিতিতে বিঘাপ্রতি ২ থেকে ৩ মণ পর্যন্ত ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। তবে কৃষি বিভাগ জানিয়েছে, দুই-এক দিনের মধ্যেই আবহাওয়া অনুকূলে আসবে, ফলে কৃষকদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই।

​সরেজমিনে উপজেলার ইটালী ও শুকাশ ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, জমির পাকা ধান নুয়ে পড়েছে। জলাবদ্ধতার কারণে অনেক স্থানে কাটা ধানের আঁটি ও নুয়ে পড়া পাকা ধান পানিতে ডুবে আছে। প্রতিকূল আবহাওয়ায় মাঠে শ্রমিকের দেখা মেলেনি। দ্রুত আবহাওয়া স্বাভাবিক হওয়ার অপেক্ষায় দিন গুনছেন কৃষকরা।

​ইটালী ইউনিয়নের শ্রীকোল গ্রামের কৃষক মো. আব্দুল হক জানান, তাঁর ১০ বিঘা জমির মধ্যে ৬ বিঘার ধান ইতোমধ্যে ঘরে তুলেছেন। বাকি ৪ বিঘা জমির পাকা ধান নুয়ে পড়েছে। বেশি টাকা দিতে চেয়েও শ্রমিক না পাওয়ায় তিনি দুশ্চিন্তায় রয়েছেন।

​শুকাশ ইউনিয়নের বামিহাল গ্রামের কৃষক মুকুল শেখ বলেন, “জমির ধান পেকে গেছে। কিন্তু কয়েক দিনের বৃষ্টিতে জমিতে পানি জমে থাকায় ধান কাটতে পারছি না। শ্রমিকের সংকটের পাশাপাশি মজুরিও বেশি চাচ্ছে। এভাবে আরও কয়েক দিন বৃষ্টি হলে জমিতেই ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।”

​একই গ্রামের কৃষক রহিম মন্ডল বলেন, “এবার আমন ধানের ফলন ভালো হয়েছে। কিন্তু ধান কাটার সময় এমন বৃষ্টি আমাদের বিপদে ফেলেছে। জমিতে পানি জমে থাকায় ধান কাটতে সমস্যা হচ্ছে। আবার কাটা ধানের আঁটিও পানিতে ডুবে যাচ্ছে। সময়মতো ধান ঘরে তুলতে না পারলে ফলন কমে যাবে, এতে আমাদের লোকসান গুনতে হবে।”

​এ বিষয়ে সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহমুদুল হাসান বলেন, উপজেলায় প্রায় ২৩ হাজার ৬১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৪ হাজার ২৫০ হেক্টর জমির ধান ইতোমধ্যে কাটা শেষ হয়েছে। এবার ফলন ভালো হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে কিছু মাঠের কৃষক ধান কাটতে বিলম্বের মুখে পড়েছেন। তবে এতে চিন্তার কোনো কারণ নেই; দুই-এক দিনের মধ্যেই আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে, ফলে কৃষকদের তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার