ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১ শয়নকক্ষের ড্রয়ারে মাদকের মজুত; ঠাকুরগাঁওয়ে ৮৫০ পিস ট্যাপেন্টাডল,দেশি বিদেশি মদসহ যুবক আটক পীরগঞ্জে ইএসডিও'র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের রমরমা বাণিজ্য, আটক দুই হিলিতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ শিশুকে বাঁচাতে নিজের গাড়িতে তুলে হাসপাতালে হুইপ দুলু মোংলায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার বাসর রাতেই বাড়িতে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, উধাও বর ও নববধূ মেকুরআলগা সীমান্তে ৭ ভারতীয় গরু জব্দ চা শ্রমিকদের বেতন-বোনাসের সাত লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৭ মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ মৌসুমী-ওমর সানী কেন আলাদা থাকছেন, জানা গেল আসল কারণ ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ কংগ্রেস নেতাদের ইনস্টাগ্রাম বন্ধ, ভারতে হামলার শিকার মেটার অফিস ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা! চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা! ব্যাংকের শীর্ষ পদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা, আসছে আরও পরিবর্তন পুরনো এসি জমা দিলেই ওয়ালটনের নতুন এসিতে ৩০% ছাড় শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু

পীরগঞ্জে ইএসডিও'র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী

  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৬:৫৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৬:৫৬:১৭ অপরাহ্ন
পীরগঞ্জে ইএসডিও'র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী পীরগঞ্জে ইএসডিও'র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী
নারীর ক্ষমতায়ন ও ক্রীড়াঙ্গনে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে শনিবার ২১ নভেম্বর বিকালে অনুষ্ঠিত হয়েছে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ।

ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর থ্রাইভ প্রকল্পের আয়োজনে এই খেলায় দর্শকদের উৎসাহ আর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠে ছিল উৎসবের আমেজ। প্রীতি ম্যাচে মুখোমুখি হয় রাণীশংকৈলের রাঙ্গাটুঙ্গি ফুটবল একাডেমি ও জনগাঁও আদিবাসী ফুটবল একাডেমি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে জয় পায় রাঙ্গাটুঙ্গি ফুটবল একাডেমি।

খেলায় প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইএসডিও'র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান,পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল ইসলাম জিয়া, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূর এ শাহাদাৎ স্বজন,পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন প্রামাণিকসহ অনেকে। 

পুরো ম্যাচে প্রাণবন্ত ধারাভাষ্য দিয়ে দর্শকদের আনন্দ ও খেলার উত্তেজনা বাড়িয়ে তোলেন সুজন খান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে খেলার ভূয়সী প্রশংসা করেন এবং নারী ফুটবলারদের উৎসাহিত করতে এমন উদ্যোগ নেওয়ায় ইএসডিওকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি রাঙ্গাটুঙ্গি ফুটবল একাডেমি ও জনগাঁও আদিবাসী ফুটবল একাডেমির উন্নয়নে মোট দুই লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন। আয়োজকরা জানান,এ ধরনের আয়োজন মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ তৈরির পাশাপাশি তাদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁদের বিশ্বাস, এমন উদ্যোগ স্থানীয় মেয়েদের এগিয়ে যাওয়ার নতুন অনুপ্রেরণা জোগাবে এবং তারা একদিন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজ এলাকা ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। ক্রীড়াঙ্গনে নারীর অংশগ্রহণ ও সমান সুযোগ নিশ্চিত করতে ইএসডিও'র এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়। আলোচনা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার