পাবনার ঈশ্বরদীতে অবৈধভাবে ভেজাল রাশিয়ান মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পাবনা 'খ' ঈশ্বরদী সার্কেলের সদস্যরা।
এ সময় ওই বাড়িটির একটি কক্ষে তল্লাশি চালিয়ে ১০০ লিটার মদ, মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং ২০০০ লিটার জাওয়া (মদ তৈরির উপকরণ) উদ্ধার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর নতুনহাট এলাকায় একটি তিনতলা বাড়িতে অভিযান চালানো হয়।
মদ তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক দুজন হলেন- ওই বাড়ির মালিক দিয়াড় সাহাপুর এলাকার উজ্জল হোসেন মালিথা (৪৫) এবং খুলনার খালিশপুর এলাকার জাভিদ জাফর (৫৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা 'খ' ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম জানান, আটককৃতরা ওই বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভেজাল মদ তৈরি করে আসছিলেন। এসব মদ তারা রাশিয়ান নাগরিক এবং স্থানীয়দের কাছে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তৈরিকৃত মদ, মদ তৈরির সরঞ্জাম ও উপাদান জব্দ করা হয়েছে। পাশাপাশি মদ তৈরির সঙ্গে জড়িত থাকায় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা মূলত রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়ান নাগরিকদের কাছে বিক্রির টার্গেট করেই এসব ভেজাল মদ তৈরি করে আসছিলেন।

অনলাইন ডেস্ক