ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে

অদ্ভুত পোশাকে কটাক্ষের শিকার নেহা কক্কর

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০২:৪১:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০২:৪১:১১ অপরাহ্ন
অদ্ভুত পোশাকে কটাক্ষের শিকার নেহা কক্কর ছবি: সংগৃহীত
নেহা কক্করের কি বুদ্ধিনাশ হয়েছে? বলিউডের অন্দরে তেমনই ফিসফাস! মার্চ মাসে মেলবোর্নে অনুষ্ঠান করতে গিয়ে একপ্রস্ত কেলেঙ্কারি করেছেন। নির্দিষ্ট সময় না পৌঁছনোয় তাঁকে মঞ্চে অনুষ্ঠান করতে দেননি আয়োজকরা। এ বার উদ্ভট পোশাকে মঞ্চে উঠলেন গায়িকা। সাদা জামার উপর নীল অন্তর্বাস পরা সেই ছবি আবার নিজের সমাজমাধ্যমে ভাগও করে নিয়েছেন নেহা। তার পরই কটাক্ষ, ধিক্কার ধেয়ে এসেছে তাঁর দিকে।

সত্যিই কি নেহার মতিভ্রম হয়েছে? ভাগ করে নেওয়া ছবিতে দেখা গিয়েছে, একটি সাদা খাটো জামার উপর নীল সাধারণ অন্তর্বাস পরেছেন তিনি। নিম্নাঙ্গে একটি ধূসর রঙের ঢিলেঢালা ট্র্যাক প্যান্ট। তার ভিতর থেকে উঁকি দিচ্ছে আরও একটি ট্র্যাক প্যান্ট, সেটি আবার অন্তর্বাসের সঙ্গে রং মিলিয়ে নীল! এক হাতে মাইক্রোফোন, অন্য হাতে একটি লাবুবু পুতুল।

নেহার চেহারা এমনই অস্বস্তিজনক ঠেকেছে যে চুপ থাকতে পারেননি নেটাগরিকেরা। কেউ লিখেছেন, “এমন কুরুচিকর সাজলেন কেন নেহা!” কারও মতে, “তিনি যা করেছেন জেনে বুঝেই করেছেন।” নেহার চেহারা দেখে অনেকেই ‘সুপারম্যান’ বা ‘ফ্যান্টম’ (অরণ্যদেব)-এর কথা মনে করেছেন। যদিও তাদের সুঠাম শরীরে পোশাক ছিল আঁটসাঁট। তাই, তার একটা আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। নেহা যেন কোনও কিছুই করে উঠতে পারেননি।

অনেকে ‘দ্য ট্রেইজার্স’-এ এলনাজ় নওরোজির প্রসঙ্গও তুলেছেন। তাঁদের যুক্তি, তিনিও এ রকমই কিছু পরেছিলেন। কিন্তু সেখানে রুচির ছাপ ছিল। নেহা প্রচার কাড়তে ভীষণ সস্তা পথে হেঁটেছেন। তাঁর পোশাকে কোনও রুচির ছাপ নেই।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি