ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোংলায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার বাসর রাতেই বাড়িতে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, উধাও বর ও নববধূ মেকুরআলগা সীমান্তে ৭ ভারতীয় গরু জব্দ চা শ্রমিকদের বেতন-বোনাসের সাত লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৭ মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ মৌসুমী-ওমর সানী কেন আলাদা থাকছেন, জানা গেল আসল কারণ ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ কংগ্রেস নেতাদের ইনস্টাগ্রাম বন্ধ, ভারতে হামলার শিকার মেটার অফিস ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা! চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা! ব্যাংকের শীর্ষ পদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা, আসছে আরও পরিবর্তন পুরনো এসি জমা দিলেই ওয়ালটনের নতুন এসিতে ৩০% ছাড় শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই জানালা ভেঙে পালালেন সেই নারী ফলন ভালো হলেও দুশ্চিন্তায় নওগাঁর কৃষকরা গভীর রাতে মাছের খামারে বিষ, ২২ লাখ টাকার ক্ষতি পলাতক আ.লীগ নেতার বাড়িতে কী করছিলেন শ্রমিক নেতারা? মনের ভাষায় শুরু হলো বাক ও শ্রবণ প্রতিবন্ধীর দাম্পত্য জীবন গভীর রাতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলুক্ষেত-পাকা ধান, বিপাকে চাষীরা

ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা!

  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৫:৪৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৫:৪৬:৪১ অপরাহ্ন
ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা! ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা!
চলতি বছরের জানুয়ারিতে প্রতি ১০ গ্রাম সোনার দাম রেকর্ড ১ লাখ ৮০ হাজার ৭৭৯ রুপিতে পৌঁছেছিল ভারতে। এরপর থেকেই দেশটিতে দরপতনের ধারায় আছে মূল্যবান এই ধাতুটি।

সর্বশেষ লেনদেনে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৯৪৯ রুপি। জানুয়ারিতে গড়া রেকর্ড দামের তুলনায় যা প্রায় ৫৯ হাজার রুপি কম। ভরির হিসাবে (১১.৬৬৪ গ্রাম) দাম কমেছে প্রায় ৬৮ হাজার ৬০০ রুপি, বাংলাদেশি টাকায় যা প্রায় ৯২ হাজার টাকা।

রোববার (২২ নভেম্বর) লাইভমিন্টের প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

প্রতিবেদনে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম এখন ৩ হাজার ৫৩৯ ডলারে। ৫ হাজার ৬২৬ ডলার ৮০ সেন্টের রেকর্ড দামের তুলনায় তা প্রায় ২ হাজার ৮৭ ডলার কম।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির ইঙ্গিত এবং শক্তিশালী ডলারের চাপে সোনার দাম এখন নিম্নমুখী। পাশাপাশি ভারতীয় রুপির দর বাড়ায় দেশটির বাজারে আরও পড়ে গেছে সোনার দাম। মুদ্রাবাজারের পরিস্থিতির উন্নতি এবং ডলারের চাহিদা কমায় সপ্তাহজুড়ে রুপির দর বেড়েছে। সপ্তাহের শেষ লেনদেনে প্রতি ডলারের বিপরীতে রুপির বিনিময়মূল্য দাঁড়িয়েছে ৯২ দশমিক ৬৬।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার জন্য ৩ হাজার ৫০০ ডলার গুরুত্বপূর্ণ মনস্তাত্বিক স্তর। বেশি সময়ের জন্য এ স্তরের নিচে দাম নেমে গেলে শিগগিরই তা ৩ হাজার ৩০০ ডলারে পৌঁছাতে পারে। একইভাবে ভারতের বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম নেমে আসতে পারে ১ লাখ ১৭ হাজার ৫০০ রুপিতে।

বাজার বিশ্লেষকদের মতে, ২০২৬ সালে ভারতের বাজারে সোনার দাম কমার পেছনে প্রধান তিনটি কারণ রয়েছে। এগুলো হলো- যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা, শক্তিশালী ডলারের কারণে মার্কিন বন্ডের সুদহার উচ্চ পর্যায়ে থাকা এবং ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর বৃদ্ধি।

এছাড়া এআই-সংশ্লিষ্ট শেয়ারবাজারে বড় ধরনের দরপতনও সোনা ও অন্যান্য পণ্যের ওপর বিক্রির চাপ বাড়িয়েছে। নগদ অর্থের জোগান নিশ্চিত করতে বিভিন্ন পণ্য ও মূল্যবান ধাতুতে তাদের বিনিয়োগ কমাচ্ছেন বিনিয়োগকারীরা।

অবশ্য ভারতের বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম শিগগিরই ১ লাখ রুপিতে নেমে আসার সম্ভাবনা নেই বলে অভিমত একদল বাজার বিশ্লেষকের। তাদের মতে, ভারত ও আন্তর্জাতিক- উভয় বাজারেই সোনার দাম অতিরিক্ত বিক্রির পর্যায়ে রয়েছে। ফলে দাম ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাই বেশি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার ৫০ বেসিস পয়েন্টের কম বাড়ালে এবং ২৩ নভেম্বর প্রকাশিতব্য অক্টোবরের মার্কিন মূল্যস্ফীতির তথ্য ভালো হলে সোনার বাজারে নতুন করে বিনিয়োগের আগ্রহ তৈরি হতে পারে এবং সোনার দাম আবারও বাড়তে পারে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার