ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোংলায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার বাসর রাতেই বাড়িতে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, উধাও বর ও নববধূ মেকুরআলগা সীমান্তে ৭ ভারতীয় গরু জব্দ চা শ্রমিকদের বেতন-বোনাসের সাত লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৭ মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ মৌসুমী-ওমর সানী কেন আলাদা থাকছেন, জানা গেল আসল কারণ ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ কংগ্রেস নেতাদের ইনস্টাগ্রাম বন্ধ, ভারতে হামলার শিকার মেটার অফিস ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা! চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা! ব্যাংকের শীর্ষ পদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা, আসছে আরও পরিবর্তন পুরনো এসি জমা দিলেই ওয়ালটনের নতুন এসিতে ৩০% ছাড় শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই জানালা ভেঙে পালালেন সেই নারী ফলন ভালো হলেও দুশ্চিন্তায় নওগাঁর কৃষকরা গভীর রাতে মাছের খামারে বিষ, ২২ লাখ টাকার ক্ষতি পলাতক আ.লীগ নেতার বাড়িতে কী করছিলেন শ্রমিক নেতারা? মনের ভাষায় শুরু হলো বাক ও শ্রবণ প্রতিবন্ধীর দাম্পত্য জীবন গভীর রাতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলুক্ষেত-পাকা ধান, বিপাকে চাষীরা

ব্যাংকের শীর্ষ পদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা, আসছে আরও পরিবর্তন

  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৫:৪১:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৫:৪১:১৬ অপরাহ্ন
ব্যাংকের শীর্ষ পদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা, আসছে আরও পরিবর্তন ব্যাংকের শীর্ষ পদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা, আসছে আরও পরিবর্তন
বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভিত্তিতে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী খসড়া তৈরি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এর মধ্য দিয়ে দেশের ব্যাংক খাত পরিচালনায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার।

খসড়ায় ব্যাংক পরিচালকদের দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে আবারও ৬ বছর করার প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সদস্যদের অংশগ্রহণ সীমিত করা, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানো এবং মন্ত্রী-এমপিসহ সরকারি দায়িত্বে থাকা রাজনীতিবিদদের ব্যাংকের শীর্ষ পদে নিয়োগে নিষেধাজ্ঞার সুপারিশও করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রস্তুতকৃত খসড়াটি এখন অর্থমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় আছে। পরে এটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানোর কথা রয়েছে।

ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম এবং কয়েকটি ব্যাংকের আর্থিক অবস্থার অবনতির প্রেক্ষাপটে এসব পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে দেশি ও বিদেশি কৌশলগত বিনিয়োগকারীদের ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার রাখার সুযোগ দেওয়ার বিষয়টিও রয়েছে।

খসড়া অনুযায়ী, কোনো ব্যক্তি টানা ছয় বছরের বেশি একটি ব্যাংকের পরিচালক থাকতে পারবেন না। ছয় বছর দায়িত্ব পালনের পর পুনরায় পরিচালক হতে চাইলে তাকে বাধ্যতামূলকভাবে তিন বছর বিরতিতে থাকতে হবে। বর্তমানে একজন পরিচালকের দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর।

উল্লেখ্য, পরিচালকদের মেয়াদ নিয়ে গত কয়েক বছরে একাধিকবার আইন পরিবর্তন হয়েছে। ২০১৮ সালের সংশোধনীর আগে পরিচালকদের টানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ছিল ছয় বছর। ওই বছর তা বাড়িয়ে নয় বছর করা হয়। ২০২৩ সালে আরেক দফা সংশোধন করে মেয়াদ ১২ বছর করা হয়েছিল।

ব্যাংকের মালিকানায় পারিবারিক প্রভাব কমাতেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। একই পরিবার থেকে পরিচালকের সংখ্যা তিনজনের পরিবর্তে দুজনে নামিয়ে আনার কথা বলা হয়েছে। একই পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণাধীন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কোম্পানির মনোনীত পরিচালকের সংখ্যাও সর্বোচ্চ দুজন থেকে কমিয়ে একজন করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া, পরিচালনা পর্ষদের সর্বোচ্চ সদস্যসংখ্যা ২০ জনই থাকছে। তবে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ২০ সদস্যের পর্ষদে অন্তত চারজন স্বতন্ত্র পরিচালক রাখতে হবে, যা বর্তমানে তিনজন। আর ২০ জনের কম সদস্যের পর্ষদে স্বতন্ত্র পরিচালকের ন্যূনতম সংখ্যা দুজন থেকে বাড়িয়ে তিনজন করার কথা বলা হয়েছে।

সম্ভাব্য সংশোধনীতে স্বতন্ত্র পরিচালকের যোগ্যতার সংজ্ঞাও কঠোর করা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, নিয়োগের আগের অন্তত তিন বছর সংশ্লিষ্ট ব্যক্তি ব্যাংক বা ব্যাংক-সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ স্বার্থে জড়িত থাকতে পারবেন না। একই সঙ্গে বর্তমান বা ভবিষ্যতে এমন কোনো স্বার্থসংশ্লিষ্টতা থাকা যাবে না।

ব্যাংক পরিচালনায় রাজনৈতিক প্রভাব কমাতে নতুন একটি ধারা যুক্ত করার প্রস্তাব রয়েছে। এতে মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কিংবা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের অযোগ্য ঘোষণার কথা বলা হয়েছে।

এছাড়া প্রস্তাবিত ১৭ক ধারায় বলা হয়েছে, কোনো পরিচালককে টানা তিন মাসের বেশি সময় পর্ষদ সভায় অনুপস্থিত থাকার ছুটি দেওয়া যাবে না। এ ধরনের ছুটি বছরে একবারের বেশি নেওয়ার সুযোগও থাকবে না।

ব্যাংকের শেয়ার ধারণের সীমা নিয়েও পরিবর্তন আসছে। বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা একই পরিবারের সদস্যদের একক কিংবা যৌথভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার অধিগ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে ব্যাংকিং খাতের স্বার্থে কৌশলগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে এ সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বিনিয়োগকারীদের যোগ্যতা, উপযুক্ততা ও প্রয়োজনীয় শর্ত নির্ধারণ করতে পারবে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিক সংশোধনী খসড়ার সঙ্গে বর্তমান প্রস্তাবের বেশ কিছু পার্থক্য রয়েছে। আগের খসড়ায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা সর্বোচ্চ ১৫ জনে সীমিত রাখা এবং মোট পরিচালকের অর্ধেককে স্বতন্ত্র পরিচালক করার প্রস্তাব ছিল।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার