ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোংলায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার বাসর রাতেই বাড়িতে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, উধাও বর ও নববধূ মেকুরআলগা সীমান্তে ৭ ভারতীয় গরু জব্দ চা শ্রমিকদের বেতন-বোনাসের সাত লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৭ মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ মৌসুমী-ওমর সানী কেন আলাদা থাকছেন, জানা গেল আসল কারণ ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ কংগ্রেস নেতাদের ইনস্টাগ্রাম বন্ধ, ভারতে হামলার শিকার মেটার অফিস ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা! চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা! ব্যাংকের শীর্ষ পদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা, আসছে আরও পরিবর্তন পুরনো এসি জমা দিলেই ওয়ালটনের নতুন এসিতে ৩০% ছাড় শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই জানালা ভেঙে পালালেন সেই নারী ফলন ভালো হলেও দুশ্চিন্তায় নওগাঁর কৃষকরা গভীর রাতে মাছের খামারে বিষ, ২২ লাখ টাকার ক্ষতি পলাতক আ.লীগ নেতার বাড়িতে কী করছিলেন শ্রমিক নেতারা? মনের ভাষায় শুরু হলো বাক ও শ্রবণ প্রতিবন্ধীর দাম্পত্য জীবন গভীর রাতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলুক্ষেত-পাকা ধান, বিপাকে চাষীরা

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই জানালা ভেঙে পালালেন সেই নারী

  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৫:৩১:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৫:৩১:৩৬ অপরাহ্ন
টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই জানালা ভেঙে পালালেন সেই নারী টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই জানালা ভেঙে পালালেন সেই নারী
চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগ উঠেছে ঝর্ণা আক্তার (৩৫) নামে এক নারীর বিরুদ্ধে।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামে ওই ঘটনা ঘটে।

টিকটকের ভিডিওর বিষয়টি নজরে এলে ওই নারীকে তার বাড়িতে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ আসার খবরে ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান ওই নারী। অভিযুক্ত ঝর্ণা আক্তার একই গ্রামের কাদির হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি বরিশালে।

স্থানীয়রা জানান, ঝর্ণা আক্তার নিয়মিত টিকটক করেন। সম্প্রতি তার টিকটক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটি স্থানীয়দের নজরে এলে শুরু হয় সমালোচনা। পরে স্থানীয় লোকজন তার বাড়ি ঘেরাও করে। তাকে বাড়ির একটি ঘরে আটকে রেখে খবর দেয়া হয় পুলিশে। তবে পুলিশ আসার আগেই ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান ঝর্ণা।সর্বশেষ খবর

ঝর্ণা আক্তারের স্বামী কাদির হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আমার স্ত্রীর এ ধরনের ভিডিও তৈরি করে খারাপ মন্তব্য করা উচিত হয়নি।

চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, টিকটকের ভিডিওর বিষয়টি শনিবার সকালে নেতাকর্মীদের নজরে আসে। তাকে একটি ঘরে আটকে করে পুলিশে খবর দেন স্থানীয় নেতাকর্মীরা। কিন্তু পুলিশ আসার আগেই ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান ওই নারী।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ওই নারী কটূক্তি করে টিকটক করেছেন বলে অভিযোগ পেয়েছি। তবে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যান ওই নারী। তার আটক করতে কাজ করছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার