সাভার ও আশুলিয়ায় তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতার ঘটনায় দায়ের করা আরও দুটি মামলায় পাঁচজন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে দুজন ধরা পড়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক এক সংসদ সদস্যের (এমপি) বাড়ি থেকে।
এদের নিয়ে সাভার ও আশুলিয়া থানায় দায়ের করা ১৯টি মামলায় মোট ১৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ঢাকা জেলা পুলিশ।
এতে জানানো হয়, গত ২৯ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে পুলিশের সাতটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। এসব ঘটনায় আহত হন শিল্প ও জেলা পুলিশের প্রায় ৫০ সদস্য। শ্রমিক আহত হয়েছেন শতাধিক।
পুলিশ জানায়, হেমায়েতপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সদস্যদের ওপর হামলার মামলায় গ্রেপ্তার হয়েছেন গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোছাম্মৎ সুলতানা বেগম ও সাধারণ সম্পাদক মো. ইলিয়াস। তাদেরকে রাজধানীর মিরপুর এলাকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনোনীত সাবেক এক সংসদ সদস্যের মালিকানাধীন বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, আশুলিয়ার ঘোষবাগে পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম।
পুলিশের দাবি, গ্রেপ্তার নেতারা সাধারণ শ্রমিকদের ন্যায্য দাবিকে পুঁজি করে সহিংসতা ছড়ানো এবং নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সঙ্গে সমন্বয়ের চেষ্টা করেছেন। তবে শ্রমিকদের ন্যায্য দাবি কিংবা সংগঠনের সদস্য হওয়ার কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে। এসব ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে রোববার অনেকটাই স্বস্তি ফিরেছে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায়। দুপুর পর্যন্ত কোথাও কোনো ধরনের বিক্ষোভ বা আন্দোলনের খবর পাওয়া যায়নি। এর আগে, সকালে শ্রমিকদের নিজ নিজ কারখানায় কাজে যোগ দিতে দেখা গেছে। শিল্পকারখানাগুলোতে উৎপাদন কার্যক্রমও অব্যাহত রয়েছে।
তবে শ্রমিক অসন্তোষের মুখে বন্ধ রয়েছে বেশ কিছু পোশাক কারখানা। ২০০৬ সালের শ্রম আইনের ১৩(১) ধারায় ২১টি কারখানা বন্ধ এবং ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

অনলাইন ডেস্ক