ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেক্সিকোর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে শাকিরা-বার্না বয় বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে আন্তর্জাতিক মানের: উপাচার্য ড. ইসরাফিল শাহীন লালপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৭,৮৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নগরীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে পথচারীদের মাঝে ছাতা বিতরণ নোয়াখালীতে র‍্যাব-ডিএনসির যৌথ অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি আটক দক্ষিণ রাঙ্গুনিয়ার গণধর্ষণ মামলার আসামি সাইফুল গ্রেফতার ​চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৭,৮৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নগরীতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ দুজন গ্রেফতার, একজনকে কারাদণ্ড নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ পুঠিয়ায় র‍্যাবের অভিযানে ৬ গাঁজা গাছসহ মাদক কারবারী গ্রেপ্তার বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা

হজরত আলীর (রা.) ইসলাম গ্রহণ ও হিজরত

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০২:৩১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০২:৩১:৫০ অপরাহ্ন
হজরত আলীর (রা.) ইসলাম গ্রহণ ও হিজরত ছবি: সংগৃহীত
হজরত আলী ইবনে আবু তালিব (রা.) ছিলেন নবিজির (সা.) চাচাতো ভাই, জামাতা ও সাহাবি। তিনি নবিজির (সা.) কাছে প্রতিপালিত হয়েছিলেন এবং তার সন্তানতুল্য ছিলেন।

ইসলামের আবির্ভাবের সময় তিনি ৮ থেকে ১১ বছর বয়সী বালক ছিলেন। একদিন তিনি নবিজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ঘরে ঢুকে দেখেন, নবিজি (সা.) ও উম্মুল মুুমিনীন খাদিজা (রা.) নামাজ আদায় করছেন। তিনি খুবই বিস্মিত হন। এ রকম কোনো ইবাদত বা প্রার্থনা তো তিনি আগে কখনও দেখেননি! নামাজ শেষে তিনি নবিজিকে (সা.) জিজ্ঞেস করেন, এটা কী ধরনের ইবাদত? নবিজি (সা.) তাকে ইসলামের বিষয়ে অবহিত করেন এবং বলেন, আমাকে আল্লাহর পক্ষ থেকে এই দ্বীন প্রচারের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এই দ্বীন একমাত্র আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করতে এবং অন্য সব মাবুদকে পরিত্যাগ করতে বলে।

কিশোরবয়সী আলী (রা.) বলেন, তিনি এই নতুন দ্বীনের ব্যাপারে বাবা আবু তালিবকে জানাবেন। কিন্তু নবীজি (সা.) তাকে এ বিষয় গোপন রাখতে বলেন। পরদিন সকালে আলী (রা.) নবিজির (সা.) কাছে এসে বলেন ইসলাম গ্রহণ করেন। আলী (রা.)-কে ইসলাম গ্রহণকারী প্রথম কিশোর হিসেবে গণ্য করা হয়।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি নবিজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একজন গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে ওঠেন।

যে রাতে নবিজি (সা.) মক্কা থেকে মদিনায় হিজরতের পরিকল্পনা করেছিলেন, সে রাতে মক্কার মুশরিকরা নবিজির (সা.) বাড়ি ঘিরে রেখেছিল তাকে হত্যা করার উদ্দেশ্যে। নবিজি (সা.) হজরত আলীকে (রা.) নিজের বিছানায় রেখে মুশরিকদের চোখে ধুলো দিয়ে মক্কা ত্যাগ করেন। সকাল পর্যন্ত মুশরিকরা হজরত আলীকে (রা.) নবিজির (সা.) বিছানায় দেখে ভাবছিল নবিজি (সা.) শুয়ে আছেন। সকালে নবিজিকে (সা.) হত্যা করতে উদ্যত হয়ে মুশরিকরা বুঝতে পারে নবিজি (সা.) নন, হজরত আলীই (রা.) সারা রাত তার বিছানায় শুয়ে ছিলেন।

নবিজি (সা.) হিজরতের সময় আলীকে (রা.) দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, তিনি যেন নবিজির (সা.) কাছে গচ্ছিত মক্কার মানুষজনের আমানত তাদেরকে ফিরিয়ে দেন। আলী (রা.) নবীজির নির্দেশনা অনুযায়ী তিন দিন মক্কায় থেকে লোকদের আমানত ফিরিয়ে দেন।

এরপর তিনি নবিজির (সা.) পথ অনুসরণ করে হিজরতের উদ্দেশ্যে রওয়ানা হন। শত্রুর আক্রমণ থেকে বাঁচতে তিনি দিনে লুকিয়ে থাকতেন, রাতে পথ চলতেন। দীর্ঘ পথ পায়ে হেঁটে সফর করার কারণে তার পা দুটো ফেটে যায়। বেশ কয়েক রাত সফর করে তিনি মদিনায় পৌঁছেন এবং নবিজি (সা.) যে ঘরে অবস্থান করছিলেন সেই ঘরেই ওঠেন।

নবিজি (সা.) মক্কা থেকে মদিনায় হিজরকারী সাহাবি ও মদিনার স্থানীয় সাহাবিদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন অর্থাৎ প্রত্যেক মুহাজির সাহাবিকে কোনো আনসারি সাহাবির ভাই বানিয়ে দিয়েছিলেন যেন মদিনায় বসবাস করাসহ যাবতীয় ব্যাপারে তিনি তার সাহায্য পেতে পারেন। তখন নবিজি (সা.) আলীকে (রা.) মদিনার কোনো সাহাবির ভাই না বানিয়ে তাকে নিজের ভাই হিসেবে গ্রহণ করেন এবং বলেন, তুমি দুনিয়া ও আখেরাতে আমার ভাই। (আল বিদায়া ওয়ান নিহায়া)

মদিনায় হিজরতের পর মুসলমানদের বিভিন্ন যুদ্ধে আলী (রা.) অত্যন্ত বীরত্বপূর্ণ অবদান রাখেন। বদরের যুদ্ধে তিনি মুসলমানদের পাতাকাবাহী ছিলেন। ওহুদের যুদ্ধে মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেলে তিনি নবিজিকে (সা.) রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। খন্দকের যুদ্ধে তিনি আরবের কিংবদন্তি যোদ্ধা আমর ইবনে আবদে ওয়াদকে পরাজিত করেন যাকে এক হাজার সৈন্যের সমতুল্য মনে করা হতো। খায়বারের যুদ্ধে ইহুদিদের সবচেয়ে শক্তিশালী দুর্গটি আলীর (রা.) নেতৃত্বে বিজিত হয়।

নবিজির (সা.) ওফাতের পর হজরত আবু বকর (রা.) ও ওমরের (রা.) খেলাফতকালে তিনি তাদের গুরুত্বপূর্ণ পরামর্শক বা উপদেষ্টা ছিলেন। হজরত ওমর (রা.) শাহাদাতের সময় যাদেরকে পরবর্তী খলিফা নির্ধারণের দায়িত্ব দেন, তিনি তাদের অন্যতম ছিলেন। হজরত ওমরের (রা.) পর হজরত ওসমান (রা.) খলিফা হন। ওসমানের (রা.) শাহাদাতের পর হজরত আলী (রা.) মুসলমানদের খলিফা হন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ দুজন গ্রেফতার, একজনকে কারাদণ্ড

নগরীতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ দুজন গ্রেফতার, একজনকে কারাদণ্ড