ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমানের হাত থেকে ঐশ্বর্যকে বাঁচাতে নিয়োগ করা হয়েছিল দেহরক্ষী সুখবর দিলেন সালমান, ফিরছে চুলবুল পাণ্ডে বেশি সন্তান নেওয়ার পরামর্শ দিয়ে বিতর্কে কারোলিন লিভিট নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে কাঁদছে কৃষক রাণীশংকৈলে শীত আসার আগেই ৫০০ দুস্থ মানুষের গায়ে উষ্ণতার চাদর রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত সিংড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন প্রায় ২ হাজার রোগী চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলায় গ্রেফতার ৩ নাচোলে সার পাচারে জড়িত ডিলারেরা ধরাছোঁয়ার বাইরে রাণীশংকৈলে নাশকতা মামলায় গ্রেপ্তার-৩ নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি সুইটের মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ ডিপ্লোমা প্রকৌশলীদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড রাজশাহীর প্রচারে কনটেন্ট ক্রিয়েটরদের আহ্বান রিটনের খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করে: ভূমিমন্ত্রী মিনু পাগলা মসজিদের দানবাক্সে মিললো স্বর্ণের চামচ ও বাটি বগুড়ায় টানা বৃষ্টিতে হেলে পড়েছে কৃষকের কষ্টে ফলানো ফসল আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি

সালমানের হাত থেকে ঐশ্বর্যকে বাঁচাতে নিয়োগ করা হয়েছিল দেহরক্ষী

  • আপলোড সময় : ২১-১১-২০২৬ ১০:৫৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৬ ১০:৫৩:০৪ অপরাহ্ন
সালমানের হাত থেকে ঐশ্বর্যকে বাঁচাতে নিয়োগ করা হয়েছিল দেহরক্ষী সালমানের হাত থেকে ঐশ্বর্যকে বাঁচাতে নিয়োগ করা হয়েছিল দেহরক্ষী
বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন ও সালমান খানের প্রেম এবং বিচ্ছেদের ঘটনা দীর্ঘদিন ধরেই আলোচিত। তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্যের ঘনিষ্ঠতা তৈরি হয়। তবে সালমান খান বিষয়টি ভালোভাবে নেননি বলে দাবি করা হয়েছে বিভিন্ন সূত্রে। এবার এ বিষয়ে নতুন তথ্য সামনে আনলেন ঐশ্বর্যের সাবেক দেহরক্ষী কেতন কারান্দে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কেতন দাবি করেন, সালমান খানের হাত থেকে ঐশ্বর্য রাইকে নিরাপদে রাখতেই তাঁকে দেহরক্ষী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। মাত্র সাত দিনের জন্য তিনি এই দায়িত্ব পালন করেন।

কেতন বলেন, আমি একসময় ঐশ্বর্য রাইয়ের দেহরক্ষী ছিলাম। আমাকে সালমান খানের জন্যই নিয়োগ করা হয়েছিল। মাত্র সাত দিনের জন্য আমাকে কাজে রাখা হয়েছিল, যাতে তাঁকে সালমানের হাত থেকে রক্ষা করতে পারি।

সালমান এ বিষয়ে জানতেন কি না, এমন প্রশ্নের জবাবে কেতন বলেন, তাঁর ধারণা, সালমান বিষয়টি জানতেন। সে সময় তাঁর দায়িত্ব ছিল ঐশ্বর্যকে বাসা থেকে শুটিংয়ের সেটে নিয়ে যাওয়া এবং কাজ শেষে বাসায় পৌঁছে দেওয়া। প্রয়োজনে বিভিন্ন ফ্যাশন শোতেও অভিনেত্রীকে নিয়ে যেতেন তিনি।

তবে বেশিদিন এই দায়িত্বে থাকতে পারেননি কেতন। এর কারণ হিসেবে তিনি জানান, ঐশ্বর্য ও সালমান-দুজনেরই ভক্ত ছিলেন তিনি। তাই তাঁদের ব্যক্তিগত দ্বন্দ্বের মধ্যে নিজেকে জড়াতে চাননি।

চাকরি ছাড়ার কারণ প্রসঙ্গে কেতন বলেন, একদিন একটি অনুষ্ঠান শেষে ঐশ্বর্যকে গাড়িতে তুলে বাসায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ঠিক সে সময় অনুষ্ঠানস্থল থেকে বের হন সালমান খান। তাঁর সামনাসামনি পড়ে ভীত হয়ে যান কেতন। এরপরই দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালে মুক্তি পাওয়া হাম দিল দে চুকে সনম, ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন সালমান ও ঐশ্বর্য। পরবর্তী সময়ে তাঁদের সম্পর্কে ভাঙন ধরে। এরপর আর কোনো ছবিতে একসঙ্গে দেখা যায়নি তাঁদের।

অন্যদিকে, ২০০৩ সালে কুছ না কাহো ছবিতে অভিষেক বচ্চনের সঙ্গে অভিনয় করেন ঐশ্বর্য। পরে উমরাও জান ও গুরু ছবিতেও জুটি বাঁধেন তাঁরা। পরবর্তী সময়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক ও ঐশ্বর্য।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার