ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে আন্তর্জাতিক মানের: উপাচার্য ড. ইসরাফিল শাহীন লালপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৭,৮৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নগরীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে পথচারীদের মাঝে ছাতা বিতরণ নোয়াখালীতে র‍্যাব-ডিএনসির যৌথ অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি আটক দক্ষিণ রাঙ্গুনিয়ার গণধর্ষণ মামলার আসামি সাইফুল গ্রেফতার ​চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৭,৮৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নগরীতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ দুজন গ্রেফতার, একজনকে কারাদণ্ড নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ পুঠিয়ায় র‍্যাবের অভিযানে ৬ গাঁজা গাছসহ মাদক কারবারী গ্রেপ্তার বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’

তাহাজ্জুদ নামাজের ৫ ফজিলত

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০২:২৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০২:২৯:০৯ অপরাহ্ন
তাহাজ্জুদ নামাজের ৫ ফজিলত ছবি: সংগৃহীত
ফজিলতপূর্ণ নফল নামাজগুলোর মধ্যে অন্যতম হলো তাহাজ্জুদ নামাজ। রাতের গভীরে এই নামাজ আদায় করতে হয়। এই নামাজের মাধ্যমে সহজেই আল্লাহ তায়ালার প্রিয় হওয়া যায়। মহানবী (সা.) রাত জেগে তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদে দীর্ঘ সময় নিয়ে তিলাওয়াত করতেন তিনি।

আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন, ‘আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়বে। এটা তোমার অতিরিক্ত দায়িত্ব। অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন।’ (সূরা বনি ইসরাঈল, আয়াত : ৭৯)

মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মহররমের রোজা। আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের (তাহাজ্জুদের) নামাজ।’ (মুসলিম, হাদিস : ১১৬৩)

হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত। নবী কারিম (সা.) বলেন, ‘তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও। কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম। আর তা পাপরাশী মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী।’ (তিরমিজি: ৩৫৪৯)

নবী (সা.) বলেন, ‘আল্লাহ তায়ালা রাতের শেষ তৃতীয়াংশে কাছের আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো, দোয়া করবে এবং আমি তার দোয়া কবুল করব। কে আছো, আমার কাছে (তার প্রয়োজন) চাইবে এবং আমি তাকে দান করব। কে আছো, আমার কাছে ক্ষমা চাইবে এবং আমি তাকে ক্ষমা করব।’ (বুখারি, হাদিস : ১১৪৫)

হাদিসে বর্ণিত ফজিলতের বাইরেও আলেমরা বলেন, তাহাজ্জুদ নামাজ পড়ার আরও বিশেষ পাঁচটি ফজিলত রয়েছে। এখানে তা তুলে ধরা হলো—

তাহাজ্জুদ নামাজ একজন মুসলিমকে গুনাহ মুক্ত করে।
তাহাজ্জুদ নামাজ কবরকে আলোকিত হতে সাহায্য করে।
তাহাজ্জুদ নামাজ চেহারা উজ্জ্বল করে।
তাহাজ্জুদ নামাজ অলসতা দূর করে।
তাহাজ্জুদ নামাজ শরীর চাঙ্গা করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ দুজন গ্রেফতার, একজনকে কারাদণ্ড

নগরীতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ দুজন গ্রেফতার, একজনকে কারাদণ্ড